ভারতের মরু অঞ্চলের মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি কী কী । অথবা, ভারতে সিরোজেম মাটির বৈশিষ্ট্যগুলি কী কী

ভারতের মরু অঞ্চলের মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি কী কী । অথবা, ভারতে সিরোজেম মাটির বৈশিষ্ট্যগুলি কী কী
ভারতের মরু অঞ্চলের মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি কী কী । অথবা, ভারতে সিরোজেম মাটির বৈশিষ্ট্যগুলি কী কী?

অবস্থান

রাজস্থান রাজ্যের মরু অঞ্চল এবং গুজরাটের কচ্ছ ও কাথিয়াবাড় অঞ্চলের বিভিন্ন অংশে এই মাটি দেখা যায়। ভারতের প্রায় 4.5% অঞ্চল জুড়ে মরু মৃত্তিকা বিস্তৃত।

বৈশিষ্ট্য

  • স্বল্প বৃষ্টিপাত ও অধিক উয় অঞ্চলে এই মাটি দেখা যায়। 
  • জৈব পদার্থহীন এই মাটি ছিদ্রযুক্ত ও মোটা দানাযুক্ত।
  • এই মাটির জলধারণ ক্ষমতা খুব কম। 
  • বালুকাময় এই মাটি ‘সিরোজেম’ নামে পরিচিত। 
  • এই মাটিতে ফসফেটের পরিমাণ বেশি থাকে, তবে নাইট্রোজেনের অভাব দেখা যায়। 
  • মরু মৃত্তিকা অনুর্বর প্রকৃতির। 
  • অধিক বাষ্পীভবনের কারণে মাটির উপরিভাগে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম প্রভৃতি লবণের পরিমাণ বেশি থাকে। 
  • এরূপ মাটি বাদামি হলুদ বা হালকা হলুদ বর্ণের হয়।

উৎপন্ন ফসল

জলসেচ করা সম্ভব হলে এই মাটিতে মিলেট জাতীয় শস্য (জোয়ার, বাজরা, রাগি), গম, তুলো চাষ করা যায়।
আরও পড়ুন প্রয়োজনে
বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি আলোচনা করো Click here
পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের মৃত্তিকা সম্পর্কে বর্ণনা করো Click here
ভারতে নগর বা শহর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো Click here
জনজীবনে পর্বতের প্রভাব কী Click here

Leave a Comment