ভারতের পার্বত্য অঞ্চলের মাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও

ভারতের পার্বত্য অঞ্চলের মাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও
ভারতের পার্বত্য অঞ্চলের মাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

অবস্থান

হিমালয় পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা এবং নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটি দেখা যায়। ভারতে প্রায় 8.7% অঞ্চল জুড়ে এই মাটি দেখা যায়।

বৈশিষ্ট্য

  • প্রধানত আর্দ্র নাতিশীতোয় পার্বত্য জলবায়ুতে এই মাটি দেখা যায়। 
  • এই মাটিতে পটাশ, চুন প্রভৃতির ঘাটতি থাকলেও বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। 
  • ঢালযুক্ত অঞ্চলে সৃষ্টি হওয়ায় এই মাটি সাধারণত অগভীর হয়। 
  • এই মাটির উর্বরতা কম। 
  • পর্বতের উচ্চ অংশে সরলবর্গীয় বৃক্ষের পাতা, কাণ্ড, ফল প্রভৃতির মিশ্রণে এই প্রকার মাটি অম্ল প্রকৃতির হয়। 
  • এই মাটি ধূসর ছাই রঙের। একে পডসল মাটি বলে (রুশ শব্দ পডসল = ধূসর)। 
  • পার্বত্য অঞ্চলের নিম্ন অংশে বাদামি রঙের চেস্টনাট মাটি দেখা যায়।

উৎপন্ন ফসল

চা, কফি, ধান, বিভিন্ন ধরনের মশলা, ফল প্রভৃতি এই মাটিতে খুব ভালো চাষ হয়।
আরও পড়ুন প্রয়োজনে
বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি গুলি আলোচনা করো Click here
পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের মৃত্তিকা সম্পর্কে বর্ণনা করো Click here
ভারতে নগর বা শহর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো Click here
জনজীবনে পর্বতের প্রভাব কী Click here

Leave a Comment