পর্ব হেমিকর্ডাটা-র মুখ্য শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও

পর্ব হেমিকর্ডাটা-র মুখ্য শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও
পর্ব হেমিকর্ডাটা-র মুখ্য শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও।

পর্ব হেমিকর্ডাটা(Hemichordata; Hemi = অর্ধ)-র মুখ্য শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ

(i) দেহ সংগঠন (Body organization) : নরম, অনমনীয়, কঙ্কাল বর্জিত দেহ তিনটি অংশে বিভক্ত। যথা- (a) প্রোবোসিস (b) কলার বা গ্রীবা ও (c) দেহকান্ড। দেহ ট্রিপ্লোব্লাস্টিক, – এন্টারোসিলোমেট প্রকৃতির, অঙ্গতন্ত্রযুক্ত, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম।

(ii) গলবিলীয় ফুলকাছিদ্র (Pharyngeal Gill slits) : শ্বাসকার্যের জন্য অনেক জোড়া গলবিলীয় ফুলকাছিদ্র বর্তমান।

(iii) স্টোমোকর্ড (Stomochord): মুখ গহ্বরের মেঝে থেকে উৎপন্ন ফাঁপা উপবৃদ্ধিকে স্টোমাকর্ড বা ‘buccal diverticulum’ বলে।

(iv) রেচন অঙ্গ (Excretory organ): প্রোবোসিস গ্রন্থি।

(v) নোটোকর্ড ও লেজ: অনুপস্থিত।

উদাহরণ : ব্যালানোগ্লসাস (টাংওয়ার্ম) – ব্যালানোগ্লসাস গিগাস (Balanoglossus gigas) স্যাকোগ্লসাস- স্যাকোগ্লসাস কোয়ালেভস্কি (Saccoglossus kowalevski)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment