পর্ব একাইনোডারমাটা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ও দুটি উদাহরণ দাও

পর্ব একাইনোডারমাটা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ও দুটি উদাহরণ দাও
পর্ব একাইনোডারমাটা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ও দুটি উদাহরণ দাও।

পর্ব একাইনোডারমাটা (Echinodermata; echinos = কণ্টক, derma = ত্বক)-র বৈশিষ্ট্যসমূহ

(i) দেহ সংগঠন (Body organization) : বহুকোশী, ট্রিপ্লোব্লাস্টিক, পঞ্চাংশক অরীয়ভাবে প্রতিসম, সামুদ্রিক প্রাণী। দেহত্বক কণ্টকময় (ক্যালকেরিয়াস অসিকলযুক্ত)।

(ii) কঙ্কাল (Skeleton) : অন্তঃকঙ্কাল ক্যালশিয়ামনির্মিত অসিকল দ্বারা গঠিত যা ত্বকে গেঁথে থাকে। বহিঃকঙ্কাল গঠিত হয় শক্ত, চলনক্ষম কাঁটা দ্বারা। এগুলি ত্বকের বাইরের দিকে অবস্থান করে।

(iii) বাহু (Arms): দেহে পাঁচটি বা তারও বেশি সংখ্যায় বাহু বা অ্যাম্বুলাক্রা উপস্থিত থাকে।

(iv) অ্যাম্বুলাকাল খাঁজ (Ambulacral groove): দেহের ওরাল তলে প্রতিটি বাহুর মাঝখান দিয়ে অ্যাম্বুলাক্রাল খাঁজ বর্তমান।

(v) নালিপদ (Tube Feet): অ্যাম্বুলাক্রাল খাঁজের দুদিকে সারিবদ্ধভাবে নালিপদ বা টিউবফিট থাকে। নালিপদ গমন অঙ্গরূপে কাজ করে এবং এর মাধ্যমে গ্যাসীয় পদার্থ আদান-প্রদান হয়।

(vi) জলসংবহনতন্ত্র (Water Vascular system): দেহে বিভিন্ন প্রকার নালিকা (canal)-র সাহায্যে গঠিত জলসংবহনতন্ত্র বর্তমান। এটি সিলোমের পরিবর্তিত রূপ।

(vii) সংবহনতন্ত্র (Circulatory system): দুর্বল, মুক্ত প্রকৃতির। একে হিমালতন্ত্র (Haemal system) বলা হয়। এই তন্ত্রে হৃৎপিণ্ড অনুপস্থিত এবং রক্ত বর্ণহীন হয়।

(viii) শ্বাসঅঙ্গ (Respiratory organ): ডার্মিস বা নালিপদ থেকে উদ্ভুত ফুলকা বা প্যাপুলি শ্বাসঅঙ্গরূপে কাজ করে।

উদাহরণ:
তারামাছ-অ্যাস্টেরিয়াস রুবেন্স (Asterias rubens) সি-লিলি- সিনোক্রিনাস অ্যাস্টেরিয়াস (Cenocrinus asterius)।

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment