পর্ব টিনোফোরা (Ctenophora)-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও

পর্ব টিনোফোরা (Ctenophora)-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও
পর্ব টিনোফোরা (Ctenophora)-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও।

পর্ব টিনোফোরা (Ctenophora; ktenos = চিরুনি, phoros = বহন করা)-র মুখ্য বৈশিষ্ট্যসমূহ

(i) দেহ সংগঠন (Body organization) : বহুকোশী, মেটাজোয়ান, ডিপ্লোব্লাস্টিক, গোলাকার, উপবৃত্তাকার বা চ্যাপটা গঠনযুক্ত হয় এবং দ্বি-অরীয়ভাবে প্রতিসম।

(ii) কর্ষিকা (Tentacles): কর্ষিকা সাধারণত থাকে না, থাকলে কর্ষিকা সংখ্যায় দুটি, দীর্ঘ এবং ভিতরে গুটিয়ে যেতে সক্ষম।

(iii) কোলোব্লাস্ট কোশ (Colloblast cells): প্রতিটি কর্ষিকাতে আঠালো প্রকৃতির কোলোব্লাস্ট বা ল্যাসো কোশ বর্তমান যা শিকার ও আত্মরক্ষায় সাহায্য করে।

(iv) গমন অঙ্গ (Locomotory organ): দেহের দৈর্ঘ্য বরাবর আটটি (৪টি) সমদূরত্বে অবস্থিত, সিলিয়া সমন্বিত চিরুনি প্লেট বা কোম্ব প্লেট (Comb-plate) উপস্থিত থাকে। সিলিয়া এদের গমনে সাহায্য করে।

(v) জ্ঞানেন্দ্রিয় (Sense organ):
অ্যাবোরাল তলে ভারসাম্য নিয়ন্ত্রণকারী বিশেষ জ্ঞানেন্দ্রিয় স্ট্যাটোসিস্ট (Statocyst) বর্তমান।

(vi) জনন (Reproduction) : অযৌন জনন অনুপস্থিত, কেবলমাত্র যৌন জনন ঘটে। এরা হার্মাফ্রোডাইট অর্থাৎ, উভলিঙ্গ।

(vii) সিলেনটেরন (Coelenteron) : দেহে কেন্দ্রীয় গহ্বর সিলেনটেরন বা গ্যাসট্রোভাসকুলার ক্যাভিটি বর্তমান।

উদাহরণ: বেরো- বেরো ফরস্কালি (Beroe forskalii) হর্মিফোরা-হমিফোরা প্লামোসা (Hormiphora plumosa)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment