পর্ব প্ল্যাটিহেলমিনথিস-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও

পর্ব প্ল্যাটিহেলমিনথিস-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও
পর্ব প্ল্যাটিহেলমিনথিস-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও।

পর্ব প্ল্যাটিহেলমিনথিস (Platyhelminthes; Platys = চ্যাপটা, helmins = কৃমি)-এর শনান্তকারী বৈশিষ্ট্যসমূহ

(i) দেহ সংগঠন (Body organization) : বহুকোশী, মেটাজোয়ান, ট্রিপ্লোব্লাস্টিক, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম প্রাণী।

(ii) দেহ আকৃতি (Body form): নরম, উপর-নীচ চ্যাপটা বা পাতার মতো বা ফিতের মতো গঠন।

(iii) রেচন (Excretion): ফ্লেমসেল বা শিখাকোশ রেচন অঙ্গরূপে কাজ করে।

(iv) স্নায়ুতন্ত্র (Nervous system): উন্নত প্রকৃতির এবং আদি মস্তিষ্ক দেখা যায়। স্নায়ুতন্ত্র মইসদৃশ।

(v) জনন (Reproduction):
উভলিঙ্গ এবং অযৌন ও যৌন জনন ঘটে। পুনরুৎপাদনও দেখা যায়।

(vi) প্রতিসাম্যতা (Symetry):
দেহ দ্বি-পার্শ্বীয়ভাবে প্রতিসাম্য।

(vii) সিলোম (Coelome):
সিলোম অনুপস্থিত।

(viii) সংলগ্নতা (Adhesivity) : শোষক ও হুকের সাহায্যে পোষকদেহের সঙ্গে সংলগ্ন থাকে।

(ix) পৌষ্টিকতন্ত্র (Digestive System): পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ প্রকৃতির বা সম্পূর্ণ অনুপস্থিত (যেমন- ফিতাকৃমি)।

উদাহরণ: ফিতাকৃমি- টিনিয়া সোলিয়াম (Taenia solium)ও যকৃৎ কৃমি- ফ্যাসিওলা হেপাটিকা (Fasciola hepatica)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment