হিটলার কেন ইংল্যান্ড আক্রমণ করেছিলেন

হিটলার কেন ইংল্যান্ড আক্রমণ করেছিলেন – আজকের পর্বে হিটলার কেন ইংল্যান্ড আক্রমণ করেছিলেন তা আলোচনা করা হল।

    হিটলার কেন ইংল্যান্ড আক্রমণ করেছিলেন

    হিটলার কেন ইংল্যান্ড আক্রমণ করেছিলেন
    হিটলার কেন ইংল্যান্ড আক্রমণ করেছিলেন?

    হিটলার কেন ইংল্যান্ড আক্রমণ করেছিলেন

    ভূমিকা

    ফ্রান্স দখল করার পর হিটলার ইংল্যান্ডকে আক্রমণ করার জন্য মনস্থির করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর চমকপ্রদ সাফল্যই হিটলারকে এমন পদক্ষেপ নিতে উৎসাহিত করেছিল। সেই সময় হিটলার যে কারণগুলির জন্য ইংল্যান্ড আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল-

    ① ফ্রান্সের বিপর্যয়ের পর পশ্চিম সীমান্তে ইংল্যান্ড একা যুদ্ধ চালিয়ে যায়। ফলে হিটলার ভেবেছিলেন ইংল্যান্ডের শক্তি কমে গিয়েছে।

    ② আক্রমণের আগে হিটলারের পক্ষ থেকে ইংল্যান্ডের কাছে পারস্পরিক বোঝাপড়ার প্রস্তাব আসে। কিন্তু ইংল্যান্ড সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

    ③ নিজের বিমানবাহিনীর শক্তি সম্পর্কে হিটলার অতিরিক্ত আত্মবিশ্বাসী হলেও ইংল্যান্ডের বিমানবাহিনীর শক্তি সম্পর্কে তাঁর সঠিক ধারণা ছিল না।

    ④ ফ্রান্সের পর ইংল্যান্ডকে পরাজিত করে হিটলার প্রতিপক্ষ শিবিরে জার্মানি সম্পর্কে ভীতির সঞ্চার করতে চেয়েছিলেন।

    উপসংহার

    ইংল্যান্ড অভিযানে হিটলার প্রাথমিক সাফল্য পেয়েছিলেন। তবে পরবর্তী সময়ে ইংল্যান্ড দুর্দান্তভাবে রুখে দাঁড়ায়। তারা জার্মানির বিমান আক্রমণ ব্যর্থ করে দিলে হিটলার ইংল্যান্ড জয়ের চিন্তা ত্যাগ করেন।
    আরও পড়ুন প্রয়োজনে
    আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস Click here
    কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য Click here
    ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় Click here
    সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায় Click here

    Leave a Comment