স্টোলিপিন প্রতিক্রিয়া বা কালো সন্ত্রাসের রাজত্ব কী

স্টোলিপিন প্রতিক্রিয়া বা কালো সন্ত্রাসের রাজত্ব কী
স্টোলিপিন প্রতিক্রিয়া বা কালো সন্ত্রাসের রাজত্ব কী?

স্টোলিপিন প্রতিক্রিয়া বা কালো সন্ত্রাস

রুশ জার দ্বিতীয় নিকোলাসের মন্ত্রী ছিলেন স্টোলিপিন। 1905 খ্রিস্টাব্দে বিপ্লবের ব্যর্থতার পর স্টোলিপিনের সময়ে অসংখ্য লোকের প্রাণদণ্ড ও হাজার হাজার শ্রমিক, কৃষকদের কারাদণ্ড দেওয়া হয়েছিল। বলশেভিক দলের প্রায় সমস্ত নেতা ও কর্মীকে সাইবেরিয়া বা অন্যত্র নির্বাসিত করা হয়েছিল। স্টোলিপিনের নির্দেশেই কারাগার থেকে অপরাধীদের মুক্তি দিয়ে জারতন্ত্র বিরোধী শ্রমিক-কৃষকদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। ব্ল্যাক হান্ড্রেডস (Black Hundreds) নামে পরিচিত এই অপরাধীরা স্টোলিপিনের নির্দেশে ও পুলিশের সহায়তায় রাশিয়ায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এক মাসেরও কম সময়ে তারা চার হাজার লোককে নিহত ও দশ হাজার লোককে আহত করেছিল। রাশিয়ার ইতিহাসে এই অন্ধকারাচ্ছন্ন যুগকে কালো সন্ত্রাসের। রাজত্ব বা স্টোলিপিন প্রতিক্রিয়া বলা হয়।

আরও পড়ুন প্রয়োজনে
আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস Click here
কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য Click here
ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় Click here
সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায় Click here

Leave a Comment