শিল্পক্ষেত্রে জীববিদ্যার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো

শিল্পক্ষেত্রে জীববিদ্যার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো
শিল্পক্ষেত্রে জীববিদ্যার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো।
জীববিদ্যা আধুনিক শিল্পকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সাহায্য করছে। যেমন-

• বস্ত্র শিল্প (Textile Industry) : সংকরায়ণ পদ্ধতিতে তৈরি অধিক ফলনশীল তুলো, পাট প্রভৃতি এবং রেশমতত্ত্ব ও পশম বস্ত্রশিল্পে প্রভূত উন্নতি ঘটিয়েছে।

• কাগজ শিল্প (Paper Industry): বিভিন্ন ধরনের উদ্ভিদ যেমন- বাঁশ, ঘাস, খড়, পাটকাঠি, আখের ছিবড়ে প্রভৃতি থেকে উন্নত প্রযুক্তির সাহায্যে কাগজ তৈরি করা হচ্ছে।

• কাঠশিল্প (Wood Industry): শাল, বাদাম, জারুল, গামার, হলক, সেগুন, পাইন প্রভৃতি গাছ থেকে স্লিপার, দরজা, জানালা, প্লাইউড প্রভৃতি তৈরির কাঠ পাওয়া যায়। বর্তমানে অণুবিস্তার পদ্ধতিতে এই সমস্ত উদ্ভিদের সংখ্যা অনেকাংশে বাড়ানো সম্ভব হয়েছে।

• চা-শিল্প (Tea Industry): চা শিল্পে ব্যাসিলাস মেগাথেরিয়াম (Bacillus megatherium) নামক ব্যাকটেরিয়া প্রয়োগ করে স্বাদ ও গন্ধের উৎকর্ষতা বৃদ্ধি করা হয়েছে।

• চর্মশিল্প (Leather Industry): বিভিন্ন জীবাণু ও ছত্রাক ব্যবহার করে চর্মশিল্পের প্রভূত উন্নতি ঘটানো হয়েছে। এক্ষেত্রে জীবাণু নিঃসৃত প্রোটিয়েজ উৎসেচক চামড়াকে ট্যান করতে সাহায্য করে।

• রবার শিল্প (Rubber Industry): হিভিয়া ব্রাসিলিয়েনসিস নামক রবারগাছ থেকে বাণিজ্যিক ভিত্তিতে রবার উৎপাদন ঘটিয়ে রবার শিল্পের প্রভূত উন্নতি করা হয়েছে।

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment