মাইটোসিসের অ্যানাফেজ দশা চিত্রসহ বৈশিষ্ট্য লেখো

মাইটোসিসের অ্যানাফেজ দশা চিত্রসহ বৈশিষ্ট্য লেখো
মাইটোসিসের অ্যানাফেজ দশা চিত্রসহ বৈশিষ্ট্য লেখো।

অ্যানাফেজ (Anaphase)

এটি নিউক্লিয়াস বিভাজনের তৃতীয় এবং সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। এই দশার বৈশিষ্ট্যগুলি হল-

(i) এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দু-ভাগে বিভক্ত হয়, ফলে প্রতিটি ক্রোমাটিড নতুন সেন্ট্রোমিয়ারসহ অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয়।

(ii) ক্রোমোজোমাল বেমতত্ত্বর সংকোচন এবং অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ দেখা দেওয়ায় অর্ধেক ক্রোমোজোম বেমের উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম বেমের দক্ষিণ মেরুর দিকে সরে যেতে থাকে। একে অ্যানাফেজীয় চলন বলে। এই সময় বেমের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল বেমতত্ত্বর (interzonal spindle fibre) আবির্ভাব ঘটে।

(iii) সেন্ট্রোমিয়ারের অবস্থা অনুসারে ক্রোমোজোমগুলিকে ‘V (মেটাসেন্ট্রিক), ‘L’ (সাবমেটাসেন্ট্রিক), ‘)’ (অ্যাক্রোসেন্ট্রিক) এবং ” (টেলোসেন্ট্রিক) আকৃতিবিশিষ্ট দেখায়।

(iv) অ্যানাফেজের শেষের দিকে ক্রোমোজোমগুলি বেমের মেরুপ্রান্তে পৌঁছোয়।

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment