বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো? বৃদ্ধির দশাগুলি কী কী?

বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো? বৃদ্ধির দশাগুলি কী কী
বৃদ্ধি ও বিকাশ বলতে কী বোঝো? বৃদ্ধির দশাগুলি কী কী?
বৃদ্ধি ও বিকাশ দুটি পৃথক ঘটনা, বৃদ্ধি হল জীবের সজীব বস্তুর শুষ্ক ভরের অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়া, অপরপক্ষে বিকাশ হল জীবদেহের কার্যগত ও গঠনগত পর্যায়ক্রমিক পরিবর্তন। যেক্ষেত্রে জীবদেহের জীবদ্দশার পর্যায়গুলির অর্থাৎ বৃদ্ধি, পূর্ণতাপ্রাপ্তি, জনন, বার্ধক্য এবং মৃত্যুর আবর্তন ঘটে।

• বৃদ্ধি : নতুন কোশীয় পদার্থ সংশ্লেষের ফলে জীবদেহের জীবকোশের আকার, আয়তন বা ভরের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে, বিশেষ করে শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে।

• বিকাশ: বৃদ্ধির যে পর্যায়ে একটি কোশ থেকে অঙ্গপ্রত্যঙ্গবিশিষ্ট বহুকোশী জীবদেহ গঠিত হয় তাকে বিকাশ বা পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট বলে।

• বৃদ্ধির দশা (Phase of Growth): বহুকোশী জীবদের বৃদ্ধিকে তিনটি দশায় ভাগ করা যেতে পারে। যেমন-

1. কোশ বিভাজন (Cell division): মাইটোসিস কোশ বিভাজনের মাধ্যমে কোশের সংখ্যা বৃদ্ধি হয়।

2. কোশের আকার বৃদ্ধি (Cell enlargement): এই দশায় বিভাজিত নতুন কোশগুলি ক্রমাগত জল গ্রহণ বা জীবিত বস্তুর সংশ্লেষের ফলে কোশগুলির আকার অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায়।

3. কোশীয় বিভেদন (Cell differentiation): কোশের বিশেষত্ব প্রাপ্তি। বৃহৎ অর্থে কোশের বিকাশের এই দশাটি বৃদ্ধি প্রক্রিয়ার অন্তর্গত।

এ ছাড়া কোশ বিভিন্ন কলায় বিভেদিত হয়।

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment