ফ্লেক্সন, এক্সটেনসন, অ্যাবডাকশন, অ্যাডাকশন ও রোটেশন পদ্ধতিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও

ফ্লেক্সন, এক্সটেনসন, অ্যাবডাকশন, অ্যাডাকশন ও রোটেশন পদ্ধতিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও
ফ্লেক্সন, এক্সটেনসন, অ্যাবডাকশন, অ্যাডাকশন ও রোটেশন পদ্ধতিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও।

অস্থিসংলগ্ন পেশি (Skeletal muscle)

মানবদেহে পেশি প্রধানত দু-প্রকার-ঐচ্ছিক পেশি (voluntary muscle) এবং অনৈচ্ছিক পেশি (involuntary muscle)। এ ছাড়া বিশেষ ধরনের হৃদপেশি বর্তমান। এদের মধ্যে ঐচ্ছিক পেশি অস্থি বা কঙ্কালের সঙ্গে যুক্ত থাকে। অস্থিসংলগ্ন পেশিগুলি কন্ডরা বা টেন্ডনের (tendon) সাহায্যে অস্থিপ্রান্তে যুক্ত থেকে সংকোচন ও প্রসারণের মাধ্যমে মানুষের অঙ্গপ্রত্যঙ্গকে নিম্নলিখিতভাবে সঞ্চালনে সহায়তা করে।

(a) ফ্লেক্সন (Flexon): যে প্রক্রিয়ার দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে, তাকে ফ্লেক্সন বলে। আর যেসকল পেশি ফ্লেক্সন ক্রিয়ায় অংশ নেয়, তাদের ফ্লেক্সর পেশি বলে। যেমন-বাইসেপস পেশি কনুই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে।

(b) এক্সটেনসন (Extension): যে প্রক্রিয়ায় সন্ধিস্থল প্রসারিত হয় অর্থাৎ ভাঁজ করা অঙ্গকে দূরে সরে যেতে সহায়তা করে, তাকে এক্সটেনসন এবং অংশ নেওয়া পেশিকে এক্সটেনসর পেশি বলে। যেমন-ট্রাইসেপস বেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়, অর্থাৎ পুরোবাহু বাহুর কাছ থেকে দূরে সরে যায়।

(c) অ্যাবডাকশন (Abduction): যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায় তাকে অ্যাবডাকশন এবং অংশ নেওয়া পেশিকে অ্যাবডাকটর পেশি বলে। যেমন- ডেলটয়েড পেশি হাতকে দেহঅক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে।

(d) অ্যাডাকশন (Adduction): যে প্রক্রিয়া কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে তাকে অ্যাডাকশন এবং অংশগ্রহণকারী পেশিকে অ্যাডাকটর পেশি বলে। যেমন-ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহঅক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে।

(e) রোটেশন (Rotation): যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ আবর্তিত হয় তাকে রোটেশন এবং অংশগ্রহণকারী পেশিকে রোটেটর পেশি বলা হয়। যেমন-পাইরিফরমিস পেশি ফিমারকে আবর্তিত হতে সহায়তা করে।

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment