পর্ব মোলাস্কা-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও

পর্ব মোলাস্কা-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও
পর্ব মোলাস্কা-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও।

পর্ব মোলাস্কা (Mollusca; mollis = নরম)-র শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ

(i) দেহ সংগঠন (Body organization): বহুকোশী, ট্রিপ্লোব্লাস্টিক, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম।

(ii) দেহ গঠন (Body form): দেহ নরম এবং মাংসলপদ ও ভিসেরাল মাস-এ বিভক্ত।

(iii) বহিঃকঙ্কাল (Exoskeleton): ক্যালশিয়াম কার্বনেট নির্মিত খোলক দ্বারা দেহ আবৃত থাকে। ব্যতিক্রম অন্তঃখোলক- সেপিয়া, খোলকবিহীন – অক্টোপাস।

(iv) ম্যান্টল পর্দা (Mantle membrane): খোলকের ভিতরে সমগ্র ভিসেরাল মাস বা অন্তরপিণ্ড ম্যান্টল পর্দা দ্বারা আবৃত থাকে।

(v) গমন অঙ্গ (Locomotory organ): অঙ্কীয় মাংসল পদ।

(vi) শ্বাস অঙ্গ (Respiratory organ): ফুলকা বা টিনিডিয়াম (জলজ প্রাণী) এবং ফুসফুসীয় থলি (স্থলজ প্রাণী)।

(vii) রেচন অঙ্গ (Excretory organ): বৃক্ক বা বজানাসের অঙ্গ।

(viii) র‍্যাডুলা (Radula): মুখগহ্বরে (buccal mass) দাঁতের মতো অসংখ্য গঠন উপস্থিত থাকে। এদের র‍্যাডুলা বলে। খাদ্য চিবোনোতে র‍্যাডুলা সাহায্য করে (ব্যতিক্রম-ঝিনুক)।

(ix) সংবহনতন্ত্র (Circulatory system) : মুক্ত প্রকৃতির এবং হিমোসিল বর্তমান।

(x) জ্ঞানেন্দ্রিয় (Sense organ) : বিভিন্ন প্রাণীতে বিভিন্ন প্রকার অঙ্গ জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে। যেমন- ললিগোতে চোখ, সেপিয়াতে কর্ষিকা জ্ঞানেন্দ্রিয়রূপে কাজ করে। আবার কিছু প্রাণীতে অসফ্রাডিয়াম (Osphradium) নামক জ্ঞানেন্দ্রিয় থাকে।

(xi) জনন (Reproduction): বহিঃনিষেক বা অন্তঃনিষেক ঘটে। জীবনচক্রে ভেলিজার, ট্রোকোফোর লার্ভা দেখা যায়।

উদাহরণ: জল শামুক (আপেল শামুক) পাইলা গ্লোবোসা (Pila globosa) অক্টোপাস (ডেভিল ফিশ) অক্টোপাস লেন্টাস (Octopus lentus)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment