টেরিডোফাইটার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও

টেরিডোফাইটার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও
টেরিডোফাইটার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও।

টেরিডোফাইটা (Pteridophyta; Pteris = পালক, phy- ton = উদ্ভিদ)-এর শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ

(i) উদ্ভিদদেহ (Plant body) : উন্নত অপুষ্পক উদ্ভিদদেহ রেণুধর প্রকৃতির এবং প্রকৃত মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত।

(ii) কান্ড (Stem): কাণ্ড রাইজোম বা গ্রন্থিকাণ্ড প্রকৃতির।

(iii) মূল (Root): মূল অস্থানিক প্রকৃতির।

(iv) পাতা (Leaf):
দু-ধরনের, যথা: ক্ষুদ্র ও সূক্ষ্ম পাতা মাইক্রোফাইলাস এবং বড়ো ও প্রসারিত পাতা – মেগাফাইলাস।

(v) সংবহনকলা (Vascular Tissues): অনুন্নত জাইলেম ও ফ্লোয়েম কলাযুক্ত সংবহন কলা উপস্থিত।

(vi) জনন অঙ্গ (Sex Organ): বহুকোশী এবং জ্যাকেটেড। পুংজনন অঙ্গকে অ্যান্থেরিডিয়া ও স্ত্রী জনন অঙ্গকে আর্কিগোনিয়া বলা হয়। পাতায় গঠিত স্পোরেঞ্জিয়ামে রেণু উৎপন্ন হয়।

(vii) বীজ (Seed): বীজ গঠিত হয় না।

উদাহরণ: মারসিলিয়া (শুশনি শাক) – মারসিলিয়া মাইনুটা (Marsilea minuta) লাইকোপোডিয়াম- লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম (Lycopodium clavatum)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment