চিত্রসহ উদ্ভিদ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিস পদ্ধতিটি বর্ণনা করো

চিত্রসহ উদ্ভিদ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিস পদ্ধতিটি বর্ণনা করো
চিত্রসহ উদ্ভিদ ও প্রাণী কোশের সাইটোকাইনেসিস পদ্ধতিটি বর্ণনা করো।

সংজ্ঞা

যে প্রক্রিয়ায় বিভাজনরত দুটি কোশের সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকে, তাকে সাইটোকাইনেসিস বলে।

উদ্ভিদকোশের ক্ষেত্রে: নিউক্লিয়াস বিভাজনে টেলোফেজ চলাকালীন বেমের বিষুব অঞ্চলের মাঝবরাবর মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্ম তন্তু গুচ্ছাকারে জমা হয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে, যা গলগি ভেসিকল-এর সঙ্গে মিলিত হয়ে কোশপাত বা সেলপ্লেট (cell plate) গঠন করে। এই সেলপ্লেটের দু-পাশে অন্যান্য বস্তু জমা হয়ে কোশপ্রাচীর গঠিত হয়। ফলে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোশ গঠন করে।

প্রাণীকোশের ক্ষেত্রে:
প্রাণীকোশে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজিত হয়। কোশের মাঝবরাবর অঞ্চলের দু-পাশ থেকে কোশপর্দা সংকুচিত হয়ে একটি ভাঁজ (furrow) গঠিত হয়। বিপরীত প্রান্তের কোশপর্দার ভাঁজ ক্রমশ ভিতরের দিকে বিস্তৃত হয়ে পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়ে কোশের সাইটোপ্লাজমকে দুটি সমান অংশ ভাগ করে।

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment