গুপ্তবীজী বা অ্যানজিওস্পার্ম-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও

গুপ্তবীজী বা অ্যানজিওস্পার্ম-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও
গুপ্তবীজী বা অ্যানজিওস্পার্ম-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও।

গুপ্তবীজী বা অ্যানজিওস্পার্ম (Angiosperm; Angeion = আবৃত, cover, sperma = বীজ)-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি হল

(i) উদ্ভিদদেহ (Plant body): উদ্ভিদদেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে। পরিণতি লাভের পর ফুল, ফল ও বীজ সৃষ্টি হয়। পরিণত উদ্ভিদদেহটি রেণুধর প্রকৃতির।

(ii) মূল (Root): মূল স্থানিক বা অস্থানিক প্রকৃতির। 

(iii) কাণ্ড (Stem): বীরুৎ, গুল্ম বা বৃক্ষ প্রকৃতির হয়।

(iv) পাতা (Leaf): সরল বা যৌগিক, সমান্তরাল বা জালিকাকার শিরাবিন্যাসযুক্ত হয়। সমাঙ্কপৃষ্ঠ বা বিষমপৃষ্ঠ প্রকৃতির।

(v) সংবহনকলা (Vascular tissues): জাইলেম ও ফ্লোয়েমযুক্ত এবং উন্নত প্রকৃতির।

(vi) ফুল (Flower): বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবকযুক্ত হয়। ফুল একলিঙ্গ বা উভলিঙ্গ, সমাঙ্গ বা অসমাঙ্গ, সম্পূর্ণ বা অসম্পূর্ণ প্রকৃতির হয়।

(vii) স্ত্রীস্তবক (Gynoecium) :
গর্ভপত্রযুক্ত এবং গর্ভপত্রে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও গর্ভাশয় উপস্থিত থাকে। ডিম্বক গর্ভাশয়ের মধ্যে অবস্থান করে।

(viii) নিষেক (Fertilization): নিষেকের ফলে ডিম্বক বীজে এবং গর্ভাশয় ফলে পরিণত হয়। বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে।

(ix) বীজ (Seeds): একটি বা দুটি বীজপত্রযুক্ত; সস্যল বা অসস্যল হয়।

(x) সস্য (Endosperm): নিষেকের পর সস্য গঠিত হয়। সস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড (3n) ক্রোমোজোমযুক্ত হয়।

উদাহরণ:
ধান (একবীজপত্রী)-ওরাইজা স্যাটিভা (Oryza sativa) পেয়ারা (দ্বিবীজপত্রী)-সাইডিয়াম গুয়াজাভা (Psidium guajava)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment