কোশচক্র কাকে বলে? কোশচক্রের পর্যায়গুলি ব্যাখ্যা করো।

কোশচক্র কাকে বলে? কোশচক্রের পর্যায়গুলি ব্যাখ্যা করো
কোশচক্র কাকে বলে? কোশচক্রের পর্যায়গুলি ব্যাখ্যা করো।

সংজ্ঞা

কোশের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার চক্রাবর্ত আবর্তনকে কোশচক্র বলে।

কোশচক্রের পর্যায়

কোশচক্রের প্রধান দুটি পর্যায় হল- ইন্টারফেজ (Interphase or l-phase) এবং মাইটোটিক ফেজ (Mitotic phase or M-phase) ।

1. ইন্টারফেজ: এই পর্যায়ে কোশ বিভাজন ঘটে না। এই সময় বিভাজনের প্রস্তুতি পর্ব চলে। এই সময় DNA, RNA ও প্রোটিন সংশ্লেষণের কাজ সংঘটিত হয়। ইন্টারফেজে তিনটি দশা দেখা যায়। যথা-

(i) G, দশা বা গ্রোথ-1 দশা (G, stage), এই দশায় RNA ও প্রোটিন সংশ্লেষ হয়।

(ii) Sদশা বা সংশ্লেষণ দশা (S stage), এই দশায় DNA সংশ্লেষণ ঘটে।

(iii) G₂ দশা বা গ্রোথ-2 দশা (G₂ stage), এই দশায় চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যায়। বিভিন্ন প্রকার RNA অণুর সংশ্লেষ ঘটে। বেমতত্ত্ব গঠনকারী প্রোটিনের সংশ্লেষ ঘটে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের আয়তন বৃদ্ধি পায়।

2. মাইটোটিক ফেজ: ইন্টারফেজ দশার পর মাইটোটিক ফেজ অর্থাৎ বিভাজন দশা শুরু হয়। এটি চারটি দশায় বিভক্ত। যথা- প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ।

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment