উপপর্ব সেফালোকর্ডাটা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও

উপপর্ব সেফালোকর্ডাটা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও
উপপর্ব সেফালোকর্ডাটা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও।

উপপর্ব সেফালোকর্ডাটা (Cephalochordata; kephale = মস্তক)-র মুখ্য বৈশিষ্ট্যসমূহ

(i) নোটোকর্ড (Notochord): দেহের সামনে তুণ্ড থেকে শুরু করে লেজের শেষপ্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে।

(ii) গলবিলীয় ফুলকাছিদ্র (Pharyngeal Gill slits): গলবিল অঞ্চলে অসংখ্য ফুলকাছিদ্র বর্তমান। এদের ব্র্যাঙ্কিয়াল বাস্কেট বলে।

(iii) ওরাল হুড (Oral Hood): মুখছিদ্রকে ঘিরে ওরাল হুড বর্তমান। এতে সিরি উপস্থিত থাকে।

(iv) মস্তক (Head):
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বর্তমান কিন্তু সুস্পষ্ট মস্তক নেই। করোটি ও চোয়াল অনুপস্থিত। এজন্য এদের অ্যাক্রেনিয়াটা বলা হয়।

(v) রেচন অঙ্গ (Excretory organ): প্রোটোনেফ্রিডিয়া। এতে সোলেনোসাইট নামক শিখাকোশ বর্তমান।

(vi) মায়োটোম পেশি (Myotome muscles): দেহকান্ড মায়োটোম পেশিযুক্ত হয়।

উদাহরণ:
• অ্যাম্ফিঅক্সাস-ব্র্যাঙ্কিওস্টোমা ল্যানসিওলেটাম (Branchiostoma lanceolatum)
• অ্যাসিমেট্রন- অ্যাসিমেট্রন (Asymmetron sp.)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment