ইউরোপের অন্যান্য দেশে শিল্পায়ন কেন বিলম্বে শুরু হয়েছিল

ইউরোপের অন্যান্য দেশে শিল্পায়ন কেন বিলম্বে শুরু হয়েছিল
ইউরোপের অন্যান্য দেশে শিল্পায়ন কেন বিলম্বে শুরু হয়েছিল?

ভূমিকা

অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় পর্বে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের সূচনা ঘটে। পরবর্তীকালে ইউরোপের ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া প্রভৃতি দেশে শিল্পায়ন ঘটে।

ইউরোপের অন্যান্য দেশে বিলম্বিত শিল্পায়নের কারণ

  1. ফ্রান্স, জার্মানি প্রভৃতি দেশে দক্ষ ও সুলভ শ্রমিকের অভাব ছিল। 
  2. ফ্রান্স, জার্মানি, হল্যান্ড প্রভৃতি দেশের ঔপনিবেশিক সাম্রাজ্য না থাকায়, বাজারের অভাবে শিল্পায়ন দেরিতে হয়। 
  3. মহাদেশীয় ভূখণ্ডে কয়লা, লোহা এবং অন্যান্য খনিজ সম্পদের যথেষ্ট অভাব ছিল, ফলে শিল্পায়ন পিছিয়ে যায়। 
  4. মহাদেশীয় ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় শিল্পায়নও পিছিয়ে যায়। 
  5. ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার জনগোষ্ঠীর বৃহদংশ জমির ওপর গুরুত্ব আরোপ করত। তাই সেখানে শিল্পায়নে বিলম্ব ঘটেছিল।
আরও পড়ুন প্রয়োজনে
আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস Click here
কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য Click here
ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় Click here
সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায় Click here

Leave a Comment