লখনউ চুক্তির শর্তাবলি উল্লেখ করো। লখনউ চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

লখনউ চুক্তির শর্তাবলি উল্লেখ করো। লখনউ চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

লখনউ চুক্তির শর্তাবলি উল্লেখ করো। লখনউ চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
লখনউ চুক্তির শর্তাবলি উল্লেখ করো। লখনউ চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

লখনউ চুক্তি

মুসলিম লিগ যখন ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি সম্পর্কে সচেতন হয়ে ওঠে তখন যাবতীয় দ্বন্দ্ব ভুলে কংগ্রেসের সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় সচেষ্ট হয়। এসময় ইংল্যান্ডের বিরোধিতায় কংগ্রেস ও মুসলিম লিগ কাছাকাছি আসে এবং উভয়ের মধ্যে ১৯১৬ খ্রিস্টাব্দে লখনউ চুক্তি সম্পাদিত হয়।

শর্তাবলি

লখনউ চুক্তির শর্তগুলি হল-

  • জাতীয় কংগ্রেস ১৯০৯ খ্রিস্টাব্দের মর্লে-মিন্টো শাসনসংস্কার আইন অনুযায়ী ঘোষিত মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার মেনে নেয়।
  • পাঞ্জাবে শতকরা ৫০ ভাগ, বাংলায় শতকরা ৪০ ভাগ, বোম্বাইয়ে শতকরা ৩৫ ভাগ -এই ভাগে মুসলিম প্রতিনিধিত্ব হার বণ্টিত হয়।
  • সংখ্যালঘু প্রদেশগুলিতে মুসলিমদের ওয়েটেজ ব্যবস্থার সম্প্রসারণ ঘটে।
  • কেন্দ্রে মুসলিমদের আসনসংখ্যা বাড়িয়ে এক-তৃতীয়াংশ করা হয়।
  • সরকারি আয়-ব্যয়ের উপর প্রাদেশিক আইন পরিষদের নিয়ন্ত্রণ বৃদ্ধির দাবি করা হয়। এ ছাড়া বলা হয় যুদ্ধ, পররাষ্ট্র বিষয়ে কেন্দ্রীয় আইন পরিষদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

লখনউ চুক্তির গুরুত্ব

লখনউ চুক্তি ভারতীয় রাজনীতিতে বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। যেমন-

  • এই চুক্তি কংগ্রেস-মুসলিম লিগের পারস্পরিক সহযোগিতার ভিত্তি রচনা করে। এই দুই রাজনৈতিক দল যুগ্মভাবে শাসনসংস্কারের দাবি ব্রিটিশ সরকারের কাছে পেশ করে।
  • জাতীয় কংগ্রেস মুসলিমদের পৃথক নির্বাচন অধিকার স্বীকার করায় কেন্দ্র ও প্রদেশে মুসলিম প্রতিনিধিত্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিতে হিন্দু প্রতিনিধিত্ব বৃদ্ধির সুযোগ ঘটে।
  • মুসলিম লিগ এই চুক্তির দ্বারা কংগ্রেসের স্বরাজ আদর্শ মেনে নেয়। গান্ধি-পূর্ব ভারতীয় রাজনীতিতে কংগ্রেসের এই স্বরাজ আদর্শের অন্য দলের স্বীকৃতিলাভ করার ঘটনাটি ছিল সাফল্যের পরিচায়ক।

আরও পড়ুন – স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো

আরও পড়ুন প্রয়োজনে
কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য Click here
ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় Click here
সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায় Click here
ইউরোপের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে সামন্ততন্ত্রের প্রভাব Click here

Leave a Comment