পর্ব নিমাটহেলমিনথিস-এর মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও

পর্ব নিমাটহেলমিনথিস-এর মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও
পর্ব নিমাটহেলমিনথিস-এর মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও।

পর্ব নিমাটহেলমিনথিস (Nemathelminthes; nema = সুতো, helmins = কৃমি)-এর শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ

(i) দেহ সংগঠন (Body organization) : বহুকোশী, অঙ্গতন্ত্র যুক্ত, ট্রিপ্লোব্লাস্টিক, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম প্রাণী।

(ii) দেহ আকৃতি (Body form): দেহ লম্বা, বেলনাকার (cylindrical), অখণ্ডিত। সুতোর মতো গঠনযুক্ত হয়।

(iii) আবরণ (Covering):
শক্ত কিউটিকল, অনুদৈর্ঘ্য পেশিতন্তু দ্বারা দেহ আবৃত থাকে।

(iv) পৌষ্টিকনালি (Alimentary canal):
সম্পূর্ণ এবং সোজা পৌষ্টিকনালি উপস্থিত। পৌষ্টিকগ্রন্থি অনুপস্থিত।

(v) সিউডোসিল (Pseudocoel):
এদের দেহে ছদ্মসিলোম বর্তমান। একে সিউডোসিলোম বলে।

(vi) স্নায়ুতন্ত্র (Nervous system): মই আকৃতির (Ladder like) উন্নত স্নায়ুতন্ত্র বর্তমান।

(vii) ইউটাইলি (Eutyly): প্রতিটি অঙ্গতন্ত্রে কোশের সংখ্যা নির্দিষ্ট থাকে।

(vii) জনন (Reproduction):
একলিঙ্গ অর্থাৎ, পুরুষদেহ ও স্ত্রীদেহ পৃথক হয়। একে যৌনদ্বিরূপতা (Sexual dimorphism) বলে।

(ix) রেচনতন্ত্র (Excretory System) :
একজোড়া পার্শ্বীয় নালিদ্বারা গঠিত ‘H’ আকৃতিবিশিষ্ট রেচনতন্ত্র উপস্থিত।

উদাহরণ: গোলকৃমি – অ্যাসকারিস লুন্ত্রিকয়ডিস (Ascaris lumbricoides) গোদকৃমি – উচেরেরিয়া ব্যানক্রফটি (Wuchereria bancrofti)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment