টীকা লেখো ইয়ং-ইটালি

টীকা লেখো ইয়ং-ইটালি – আজকের পর্বে টীকা লেখো ইয়ং-ইটালি আলোচনা করা হল।

    টীকা লেখো ইয়ং-ইটালি

    টীকা লেখো: ইয়ং-ইটালি
    টীকা লেখো: ইয়ং-ইটালি।

    ভূমিকা

    ইটালির ঐক্য আন্দোলনের পিছনে কার্বোনারির মতো গুপ্তসমিতি, বিভিন্ন দেশপ্রেমী সংগঠন ও পিডমন্ট-সার্ডিনিয়ার মতো ইতালীয় রাজ্যের বিশেষ অবদান ছিল। যোশেফ ম্যাৎসিনি (১৮০৫-১৮৭২ খ্রি.) এবং তাঁর নেতৃত্বে গঠিত ও পরিচালিত ‘ইয়ং-ইটালি’ দল ছিল ইটালির ঐক্য আন্দোলনের অগ্রদূত।

    ইয়ং-ইটালি দলের প্রতিষ্ঠা

    ইটালিতে যুবশক্তির উন্মেষ ও গণ জাগরণ ঘটানোর উদ্দেশ্যে ম্যাৎসিনি ১৮৩২ খ্রিস্টাব্দে মার্সাই শহরে ‘ইয়ং-ইটালি’ নামে একটি জাতীয়তাবাদী যুব সংগঠনের প্রতিষ্ঠা করেন। চল্লিশ বছরের নীচে দেশ প্রেমিক ইটালিবাসীরাই কেবল এর সদস্য হতে পারতেন। ১৮৩৩ খ্রিস্টাব্দে এই দলের সদস্য সংখ্যা দাঁড়ায় ৬০,০০০-এ।

    ইয়ং-ইটালির আদর্শ ও কর্মপন্থা

    ইয়ং ইটালি দলের যে পতাকা ছিল তার একদিকে লেখা ছিল “স্বাধীনতা ও ঐক্য” এবং অন্যদিকে লেখা ছিল “গণতন্ত্র, সাম্য ও মানবতা”। এই দলের কর্মপন্থা ছিল- ১ ইটালি থেকে অস্ট্রিয়ার প্রাধান্য দূর করা; ২ যুবশক্তির উন্মেষ ঘটিয়ে ইটালিবাসীকে ঐক্যবদ্ধ করা এবং কোনো বিদেশি শক্তির সহায়তা ছাড়া আত্মশক্তির ভিত্তিতে ইটালিতে স্বাধীন প্রজাতন্ত্র স্থাপন।

    ইয়ং-ইটালির নেতৃত্বে আন্দোলন

    গণ জাগরণ: ম্যাৎসিনি ও তাঁর প্রতিষ্ঠিত ইয়ং-ইটালি দল ষড়যন্ত্র, গুপ্ত হত্যা বা বিপ্লববাদে বিশ্বাসী ছিল না, বরং জনজাগরণের মাধ্যমেই ইটালির থেকে অস্ট্রিয়ার আধিপত্যের অবসান করে ইটালিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল।

    আন্দোলন: ১৮৩৩, ১৮৩৪, ১৮৪১ ও ১৮৪৩-৪৪ খ্রিস্টাব্দে পিডমন্ট, নেপলস, ক্যালব্রিখ প্রভৃতির জায়গার বিপ্লবী কার্যকলাপের সঙ্গে ম্যাৎসিনি ও ইয়ং-ইটালি দলের যোগাযোগ ছিল।

    গুরুত্ব

    ওপরের তথ্যগুলি বিশ্লেষণ করে বলা যায়, ইয়ং-ইটালির প্রাণপুরুষ ম্যাৎসিনির নেতৃত্বে ইয়ং-ইটালি স্বাধীনতা, ঐক্য, গণতন্ত্র, সাম্য ও মানবতা প্রতিষ্ঠার আন্দোলন করেছিল। ম্যাৎসিনি ও তাঁর ইয়ং ইটালি দলের আন্দোলন ব্যর্থ হলেও তা গুরুত্বহীন ছিল না, কারণ :

    প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আদর্শ: সংঘবদ্ধ প্রচেষ্টা, বিদ্রোহ ও আত্মত্যাগের মধ্য দিয়ে ইয়ং ইটালি দল ইটালিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আদর্শকে তুলে ধরেছিল।

    প্রেরণাস্থল: ম্যাৎসিনি ও ইয়ং-ইটালির গণবিপ্লবের তত্ত্ব বাস্তবায়িত না হলেও তা পরবর্তীকালের ইটালির ঐক্য আন্দোলনের পথ প্রশস্ত করেছিল।

    উপসংহার

    সারাদেশে জনমত গড়ে তোলা, যুবকদের থেকে প্রেমের আদর্শে অনুপ্রাণিত করে তোলা ও সামরিক প্রশিক্ষণ প্রদান করা, অস্ট্রিয়াকে বিতাড়িত করার জন্য ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠা হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত ইয়ং ইটালি রেখে যায় তা অবিস্মরণীয়।
    আরও পড়ুন প্রয়োজনে
    আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস Click here
    কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য Click here
    ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় Click here
    সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায় Click here

    Leave a Comment