জাতীয়তাবাদ বিকাশে ‘নীলদর্পণ’ নাটকটির ভূমিকা লেখো

জাতীয়তাবাদ বিকাশে ‘নীলদর্পণ’ নাটকটির ভূমিকা

জাতীয়তাবাদ বিকাশে 'নীলদর্পণ' নাটকটির ভূমিকা লেখো
জাতীয়তাবাদ বিকাশে ‘নীলদর্পণ’ নাটকটির ভূমিকা লেখো।

ভূমিকা

বাংলাদেশে জাতীয়তাবাদী ভাবধারার বিকাশে প্রধান উপাদান ছিল পাশ্চাত্য শিক্ষা। এই সূত্রে সাহিত্য, সংবাদপত্র এবং বিশেষ কিছু ঘটনা এদেশীয় মানুষদের এক জাতীয়তার সূত্রে বাঁধতে সাহায্য করে। এই সাহিত্য উপাদানের মধ্যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি অন্যতম।

নীলকরদের শোষণ

নীলকর সাহেবরা বাংলার নীলচাষিদের বিভিন্নভাবে শোষণ করত। যেমন- ① অনিচ্ছাসত্ত্বেও চাষি তার জমিতে নীলচাষ করতে বাধ্য হত। ② নীলচাষের জন্য চাষিদের আগাম টাকা বা দাদন নিতে বাধ্য করা হত। এই দাদনের পরিমাণ ছিল বিষা প্রতি ২ টাকা মাত্র। ③ উৎপন্ন নীল কেনার সময় ওজনে বেশি নেওয়া ও দাম কম দেওয়া হত।

নীলকরদের অত্যাচার

চাষিরা নীলচাষে অনিচ্ছুক হলে নীলকর সাহেবরা বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করত। যেমন- ① চাষির গোরু-ছাগল আটক করা, ② চাষিদের বাড়িঘর ভেঙে দেওয়া বা আগুন ধরিয়ে দেওয়া, ③ চাষির ছেলেমেয়েদের বন্দি করা ইত্যাদি। স্থানীয় পুলিশ, প্রশাসন ও আদালতেও নীলকরদের প্রভাব ছিল। তাই নীলচাষিরা অসহায় হয়ে পড়েছিল।

নীলচাষিদের আন্দোলন

পঞ্চম রেগুলেশন, সপ্তম রেগুলেশন এবং বারাসত-এর ম্যাজিস্ট্রেট অ্যাপলি ইডেন-এর ঘোষণায় নীলচাষ চাষিদের স্বেচ্ছাধীন হয়। এর পরিপ্রেক্ষিতে চাষিরা নীলচাষ করতে অসম্মত হয়। তাদের আন্দোলন ছিল সংঘবদ্ধ এবং অহিংস।

শিক্ষিত শ্রেণির সমর্থন

নীলকরদের শোষণ, নীলচাষিদের দুর্দশা ও সংঘবদ্ধ আন্দোলন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দু প্যাট্রিয়ট, অমৃতবাজার পত্রিকা ইত্যাদি। নীলদর্পণ নাটক এই ঘটনাকে জীবন্ত করে উপস্থাপিত করে। এর ফলে শিক্ষিত মধ্যবিত্তশ্রেণি নীলচাষিদের প্রতি সহানুভূতি দেখায়। তারা ঔপনিবেশিক শোষণের প্রকৃত স্বরূপ বুঝতে পারে।

মূল্যায়ন

দরিদ্র নীলচাষিদের স্থানীয় স্তরের এই আন্দোলন ভারতের জাতীয়তাবাদ গঠনের পথ প্রশস্ত করে। হিন্দু-মুসলিমদের ঐক্য, অহিংস পথে সংঘবদ্ধ আন্দোলন, ইংরেজ বিরোধিতা এর প্রধান বৈশিষ্ট্য ছিল। নীলদর্পণ নাটকের মাধ্যমে শিক্ষিত শ্রেণি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়।
আরও পড়ুন প্রয়োজনে
আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস Click here
কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য Click here
ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় Click here
সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায় Click here

Leave a Comment