গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি কাকে বলে? এটি কত প্রকারের? এর কাজ উল্লেখ করো

গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি কাকে বলে? এটি কত প্রকারের? এর কাজ উল্লেখ করো
গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি কাকে বলে? এটি কত প্রকারের? এর কাজ উল্লেখ করো।

সংজ্ঞা

কয়েকটি স্নায়ুকোশের কোশদেহগুলি মিলিত হয়ে যে গ্রন্থি সৃষ্টি করে তাকে স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন (বহুবচনে-গ্যাংলিয়া, ganglia) বলে।

প্রকারভেদ

স্নায়ুগ্রন্থি দু-প্রকারের, যথা-

① সেরিব্রোস্পাইনাল স্নায়ুগ্রন্থি: এইরকম স্নায়ুগ্রন্থি সুষুম্না স্নায়ুর পৃষ্ঠীয় মূলে এবং করোটি স্নায়ুর সংবেদন মূলে থাকে।

② অটোনোমিক স্নায়ুগ্রন্থি: এইরকম স্নায়ুগ্রন্থি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং কারক অংশের মধ্যে থাকে। 

কাজ

(i) স্নায়ুগ্রন্থি থেকে স্নায়ুর উৎপত্তি হয়। (ii) নিউরো-সিক্রেসন (neuro-secretion) নামক রস ক্ষরণ করে স্নায়ুতন্ত্রকে সিক্ত রাখে। (iii) অনেক সময়, বিশেষ করে অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে, স্নায়ুগ্রন্থি থেকে নিউরো-সিক্রেটরি হরমোন ক্ষরিত হয়।
আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment