শ্রেণি কনড্রিকথিস-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও

শ্রেণি কনড্রিকথিস-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও
শ্রেণি কনড্রিকথিস-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও।

শ্রেণি কনড্রিকথিস (Chondrichthyes; Chondros = তরুণাস্থি, ichthy = মাছ) -এর মুখ্য শনাক্তকারী  বৈশিষ্ট্য

(i) দেহগঠন (Body form): মাকু আকৃতির দেহ দুপাশে চ্যাপটা বা ডিস্ক গঠনযুক্ত হয়।

(ii) অন্তঃকঙ্কাল (Endoskeleton): তরুণাস্থি বা কার্টিলেজ নির্মিত।

(iii) আঁশ (Scales): আণুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ দেহত্বককে আবৃত রাখে।

(iv) মুখছিদ্র (Mouth):
অঙ্কীয়তলে অবস্থিত।

(v) ফুলকা (Gills):
কানকো (operculum) বিহীন। উন্মুক্ত 5-7 জোড়া ফুলকা ছিদ্র বর্তমান।

(vi) পৌষ্টিকনালি (Alimentary canal):
অস্ত্র স্পাইরাল ভালভ্ যুক্ত হয় এবং পৌষ্টিকনালি অবসারণী ছিদ্রপথে দেহের বাইরে উন্মুক্ত হয়।

(vii) পটকা (Air bladder):
পটকা থাকে না। এজন্য এদের সব সময় সাঁতার কাটতে হয়।

(viii) লেজ (Caudal Fin):
হেটারোেসারকাল প্রকৃতির হয়।

উদাহরণ: হাঙর (ডগফিশ)-স্কোলিওডন সোরাকোয়া (Scoliodon sorrakowah) ইলেকট্রিক মাছ- টরপেডো টরপেডো (Torpedo torpedo)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment