পর্ব আর্থ্রোপোডা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও

পর্ব আর্থ্রোপোডা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও
পর্ব আর্থ্রোপোডা-র মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও।

পর্ব আর্থ্রোপোডা (Arthropoda; arthros = সন্ধিল, podos = পদ)-এর শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ

(i) দেহ সংগঠন (Body organization) : বহুকোশী, ট্রিপ্লোব্লাস্টিক, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম।

(ii) দেহ গঠন (Body form): দেহ তিনটি অংশে বিভক্ত। যথা- মস্তক, বক্ষ ও উদর। কোনো কোনো ক্ষেত্রে মস্তক ও বক্ষ একত্রে শিরোবক্ষ (cephalothorax) গঠন করে।

(iii) বহিঃকঙ্কাল (Exoskeleton):
হালকা, শক্ত, জল- নিরোধক, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা দেহ আবৃত থাকে।

(iv) সন্ধিল উপাঙ্গ (Jointed Appendages):
সমস্ত উপাঙ্গ সন্ধিল প্রকৃতির হয়।

(v) সিলোম (Coelom): দেহগহ্বর বা সিলোম রক্তপূর্ণ থাকায় একে হিমোসিল (Haemocoel) বলে।

(vi) সংবহনতন্ত্র (Circulatory system) : সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির। রক্ত হিমোগ্লোবিনবিহীন বর্ণহীন, একে হিমোলিম্ফ (Haemolymph) বলে।

(vii) শ্বাসঅঙ্গ (Respiratory organ): বিভিন্ন প্রজাতিতে বিভিন্ন শ্বাসঅঙ্গ বর্তমান। যেমন- ফুলকা (চিংড়ি), শ্বাসনালি বা ট্রাকিয়া (আরশোলা), বুকগিল (লিমুলাস), বুকলাং (কাঁকড়াবিছে) প্রভৃতি।

(viii) রেচন অঙ্গ (Excretory organ) : বিভিন্ন প্রকৃতির রেচন অঙ্গ বর্তমান। যেমন-সবুজ গ্রন্থি বা গ্রিনগ্ল্যান্ড (চিংড়ি), ম্যালপিজিয়ান নালিকা (আরশোলা), কক্সাল গ্রন্থি (কাঁকড়াবিছে) প্রভৃতি।

(ix) স্নায়ুতন্ত্র (Nervous system): স্নায়ুতন্ত্র উন্নত ধরনের মস্তিষ্ক, একজোড়া অঙ্কীয় নিরেট স্নায়ুরজ্জু, বক্ষ ও উদর গ্যাংলিয়া দ্বারা গঠিত। এদের সরলাক্ষি বা পুঞ্জাক্ষি থাকে।

(x) ঐচ্ছিক পেশি (Voluntary muscle) :
আর্থ্রোপোডা গোষ্ঠীর অন্তর্গত প্রাণীরা ঐচ্ছিক পেশি যুক্ত হয়।

(xi) অন্তঃক্ষরা গ্রন্থি (Endocrine gland) : আর্থ্রোপোডা গোষ্ঠীর মধ্যে প্রথম অন্তঃক্ষরা গ্রন্থি উৎপত্তি লাভ করে। এরা ফেরোমোন (বহিঃহরমোন) ক্ষরণে সক্ষম।

(xii) জনন (Reproduction):
একলিঙ্গ, যৌনদ্বিরূপতা দেখা যায়।

উদাহরণ: আরশোলা- পেরিপ্ল্যানেটা আমেরিকানা (Periplaneta americana) মাছি- মুসকা ডোমেস্টিকা (Musca domestica)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment