পর্ব অ্যানিলিডা (Annelida)-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও

পর্ব অ্যানিলিডা (Annelida)-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও
পর্ব অ্যানিলিডা (Annelida)-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং দুটি উদাহরণ দাও।

পর্ব অ্যানিলিডা (Annelida; annellus = আংটি) -এর শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ

(i) দেহ সংগঠন (Body organization) : বহুকোশী, ট্রিপ্লোব্লাস্টিক, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম।

(ii) দেহ আকৃতি (Body form) : লম্বা, বেলনাকার (cylindrical) এবং মেটামেরিক অর্থাৎ, আংটির মতো খণ্ডযুক্ত।

(iii) আবরণ (Covering):
দেহ নরম, ভিজে কিউটিকল (Cuticle) এবং অনুদৈর্ঘ্য ও বৃত্তাকার পেশি দ্বারা আবৃত।

(iv) সিলোম (Coelom):
প্রকৃত সিলোম উপস্থিত। জলীয় সিলোমিক তরল এদের হাইড্রোলিক কঙ্কাল (Hydraulic skeleton) তৈরি করে।

(v) সংবহন (Circulation): বদ্ধ রক্ত সংবহনতন্ত্র উপস্থিত। রক্তরসে হিমোগ্লোবিন থাকায় রক্তের রং লাল হয়।

(vi) গমন অঙ্গ (Locomotory organs): গমন অঙ্গ কাইটিনাস সিটা (কেঁচো) বা অখণ্ডিত প্যারাপোডিয়া (নেরিস) বা চোষক (জোঁক)।

(vii) রেচন অঙ্গ (Excretory organ): নেফ্রিডিয়া।

(viii) জনন (Repro-duction): একলিঙ্গ বা উভলিঙ্গ। যৌন জনন ঘটে।

(ix) শ্বাসঅঙ্গ (Res- piratory organ): ভিজে দেহত্বক (কেঁচো) বা ফুলকা (অ্যাম্ফিট্রাইট)।

(x) স্নায়ুতন্ত্র (Nervous system): উন্নত মস্তিষ্ক, নার্ভ রিং ও অঙ্কীয় নার্ভরজ্জু দ্বারা স্নায়ুতন্ত্র গঠিত।

উদাহরণ: কেঁচো (earthworm)- ফেরেটিমা পসথুমা (Pheretima posthuma) জোঁক (Leech)- হিরুডিনারিয়া গ্রানুলোসা (Hirudinaria granulosa)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment