রাজ্য অ্যানিম্যালিয়া (প্রাণী)-র মুখ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো

রাজ্য অ্যানিম্যালিয়া (প্রাণী)-র মুখ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো
রাজ্য অ্যানিম্যালিয়া (প্রাণী)-র মুখ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

রাজ্য অ্যানিম্যালিয়া (প্রাণী)-র মুখ্য বৈশিষ্ট্যসমূহ

(i) কোশীয় অবস্থা (Cellular nature) : ইউক্যারিওটিক, বহুকোশীয় এবং কোশপ্রাচীরবিহীন।

(ii) বৃদ্ধি (Growth): বৃদ্ধি নিয়ত এবং পরিণতি লাভের পর এটি বন্ধ হয়ে যায়।

(iii) নির্দিষ্ট আকার, আয়তন ও প্রতিসাম্যতা (Definite shape, size and symmetry): প্রাণীদের নির্দিষ্ট আকার, আয়তন ও প্রতিসাম্যতা আছে (ব্যতিক্রম- কয়েকটি নিম্নশ্রেণির প্রাণী)।

(iv) গমন (Locomotion): প্রতিটি প্রাণী নির্দিষ্ট গমন অঙ্গের সাহায্যে স্থানান্তরিত হতে পারে (ব্যতিক্রম-স্পঞ্জ, কোরাল প্রভৃতি)।

(v) পুষ্টি (Nutrition): প্রাণীরা পরভোজী পুষ্টি সম্পন্ন করে।

(vi) পেশিতন্ত্র ও স্নায়ুতন্ত্র (Muscular System and Nervous System) : গমন ও বিভিন্ন কাজে পেশিতন্ত্র এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগ স্থাপনে স্নায়ুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment