একবীজপত্রী বা মনোকটিলিডোনি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ও দুটি উদাহরণ দাও

একবীজপত্রী বা মনোকটিলিডোনি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ও দুটি উদাহরণ দাও
একবীজপত্রী বা মনোকটিলিডোনি উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ও দুটি উদাহরণ দাও।

একবীজপত্রী বা মনোকটিলিডোনি (Monocotyledo- neae; mono = এক, cotyledon = বীজপত্র)-এর শনাক্তকারী বৈশিষ্ট্য

(i) বীজপত্র (Cotyledon): বীজে একটিমাত্র বীজপত্র উপস্থিত থাকে।

(ii) মূল (Root): অস্থানিক প্রকৃতির গুচ্ছমূল দেখা যায়।

(iii) কান্ড (Stem): কান্ড অশাখ, পর্ব এবং পর্বমধ্য উপস্থিত।

(iv) পাতা (Leaf):
পাতা সাধারণত সমাঙ্কপৃষ্ঠ ও সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত।

(v) পুষ্প (Flower):
পুষ্পস্তবক তিন বা তিনের গুণিতক হারে থাকে।

(vi) বীজ (Seed): সস্যল প্রকৃতির বীজ। বীজের ফলত্বক ও বীজত্বক সংযুক্ত অবস্থায় থাকে।

(vii) ভ্রূণ (Embryo): ভূণমূল কোলিওরাইজা (Coleorhiza) ও ভূণমুকুল কোলিওপটাইল (Coleoptile) দ্বারা আবৃত থাকে।

উদাহরণ: ভুট্টা- জিয়া মেইজ (Zea mays), ও গম- ট্রিটিকাম অ্যাসটিভাম (Triticum aestivum)।

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment