ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও

ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও
ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম-এর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও।

ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম (Gymnosperm; Gymnos = নগ্ন, Sparma = বীজ)-এর শনাক্তকারী বৈশিষ্ট্য

(i) দেহগঠন (Plant body): উদ্ভিদদেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে। ফুল ও বীজ হয়, ফল হয় না।

(ii) পাতা (Leaf): দু-প্রকার। যথা- শল্কপত্র ও পর্ণপত্র। পর্ণপত্রগুলি চিরহরিৎ ও পুরু কিউটিকলযুক্ত।

(iii) সংবহন কলা (Vascular tissues) : উন্নত প্রকৃতির, জাইলেম ও ফ্লোয়েম কলাযুক্ত। জাইলেম ট্র্যাকিয়া বা জাইলেমবাহিকা এবং ফ্লোয়েম সিভনল ও সঙ্গীকোশবিহীন হয়।

(iv) পত্ররন্ধ্র (Stomata): নিম্নীভূত (Sunken stomata)।

(v) রেণুপত্র (Sporophylls): পুংপুষ্প পুংরেণুপত্র এবং স্ত্রীপুষ্প স্ত্রীরেণুপত্র দ্বারা গঠিত। স্ত্রীরেণুপত্র গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও গর্ভাশয়বিহীন হয়। ফলে, ডিম্বকগুলি সরাসরি রেণুপত্রের ওপর সাজানো থাকে।

(vi) বীজ (Seed):
বহুভূণতা দেখা যায়। গর্ভাশয় থাকে না বলে ফল গঠিত হয় না এবং বীজগুলি অনাবৃত বা নগ্ন থাকে। বীজে এক বা একাধিক বীজপত্র থাকে।

(vii) ফুল (Flower) : ফুল একলিঙ্গ, সরল, নগ্ন এবং বৃতি ও দলমণ্ডলবিহীন।

(viii) সস্য (Endosperm) : হ্যাপ্লয়েড (n) প্রকৃতির এবং নিষেকের আগে সস্য গঠিত হয়।

উদাহরণ : সাইকাস- সাইকাস রেভোলিউটা (Cycas revoluta)
পাইন- পাইনাস ওয়ালিচিয়ানা (Pinus wallichiana)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment