রাজ্য প্রোটিস্টার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও

রাজ্য প্রোটিস্টার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও
রাজ্য প্রোটিস্টার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও।

রাজ্য প্রোটিস্টার শনাক্তকারী বৈশিষ্ট্য

(i) দেহ সংগঠন (Body Organization): এককোশী, আণুবীক্ষণিক ইউক্যারিওটিক অর্থাৎ, কোশ সুগঠিত নিউক্লিয়াস ও পর্দাবৃত কোশীয় অঙ্গাণুযুক্ত হয়। রাইবোজোম 80S প্রকৃতির।

(ii) গমন অঙ্গ (Locomotory Organ) : ফ্ল্যাজেলা (ইউগ্লিনা), সিলিয়া (প্যারামেসিয়াম), ক্ষণপদ (অ্যামিবা)।

(iii) কোশপ্রাচীর (Cell Wall) : সালোকসংশ্লেষকারী প্রোটিস্টানদের কোশপ্রাচীর থাকে এবং তা সেলুলোজ নির্মিত হয়। প্রোটোজোয়ান প্রোটিস্টাদের কোশপ্রাচীর থাকে না।

(iv) পুষ্টি (Nutrition): সালোকসংশ্লেষকারী (ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেট, ইউগ্লিনা), পরভোজী (অ্যামিবা), শোষণকারী (এন্টামিবা), মিক্সোট্রফিক (ইউগ্লিনা) প্রভৃতি পুষ্টি সম্পন্ন হয়। বেশিরভাগ ক্ষেত্রে এদের হলোফাইটিক পুষ্টি ঘটে এবং কিছু ক্ষেত্রে মৃতজীবী পুষ্টি ঘটে।

(v) শ্বসন (Respiration): অধিকাংশ জীব সবাত শ্বসন সম্পন্ন করে, তবে বেশ কিছু জীব অবাত শ্বসনকারী হয়।

(vi) জনন (Reproduction): এদের দেহে অযৌন ও যৌন উভয় প্রকার জনন সম্পন্ন হয়। অযৌন জনন দ্বিবিভাজন, কোরোকোদ্গম, বহুবিভাজন ও রেণু গঠনের মাধ্যমে ঘটে। সিনগ্যামি ও সংযুক্তির মাধ্যমে যৌন জনন ঘটে।

উদাহরণ:
• অ্যামিবা- অ্যামিবা প্রোটিয়াস (Amoeba proteus)
• ডায়াটম- ন্যাভিকিউলা (Naviqula sp.)
আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment