পরিবেশ নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার | HS 3rd Semester Philosophy Poribesh Nitibidya MCQ

১। প্রজাতিবাদ অনুসারে মানুষের নৈতিক দায়বদ্ধতার সীমা-
(ক) মানুষ পর্যন্তই সীমাবদ্ধ
(খ) মানুষ-সহ যে-কোনো প্রাণী পর্যন্ত বিস্তৃত
(গ) কেবল মনুষ্যেতর প্রাণী পর্যন্ত বিস্তৃত
(ঘ) বিস্তারহীন
উত্তর: (ক) মানুষ পর্যন্তই সীমাবদ্ধ
২। প্রজাতিবাদের কয়টি রূপ বর্তমান?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) ছয়টি
উত্তর: (খ) তিনটি
৩। স্থূল প্রজাতিবাদ অনুসারে-
(ক) মানব প্রজাতি ও অন্যান্য প্রাণীর প্রজাতির মধ্যে কোনো বিভাজন নেই
(খ) মানব প্রজাতি ও অন্যান্য প্রাণীর প্রজাতির মধ্যে একটি সূক্ষ্ম বিভাজন বর্তমান
(গ) মানব প্রজাতি ও অন্যান্য প্রাণীর প্রজাতির মধ্যে একটি স্থূল বিভাজন বর্তমান
(ঘ) হিংস্র পশুর প্রজাতি ও অন্যান্য প্রাণীর প্রজাতির মধ্যে একটি স্থূল বিভাজন বর্তমান
উত্তর: (গ) মানব প্রজাতি ও অন্যান্য প্রাণীর প্রজাতির মধ্যে একটি স্থূল বিভাজন বর্তমান
৪। সবল প্রজাতিবাদ অনুসারে-
(ক) মানুষ-সহ যে-কোনো প্রজাতির বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে
(খ) মানুষ ভিন্ন যে-কোনো প্রজাতির বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে
(গ) কেবলমাত্র মানব প্রজাতিরই বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে
(ঘ) কেবলমাত্র উদ্ভিদ জগতেরই বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে
উত্তর: (গ) কেবলমাত্র মানব প্রজাতিরই বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে
৫। সবল প্রজাতিবাদ বাঁচার স্বার্থে মানুষের অন্যান্য প্রজাতিকে ব্যবহার ও শোষণের-
(ক) বিরোধিতা করে
(খ) পক্ষে মত দেয়
(গ) আইনি শাস্তির দাবি তোলে
(ঘ) তীব্র ধিক্কার জানায়
উত্তর: (খ) পক্ষে মত দেয়
৬। দুর্বল প্রজাতিবাদ-
(ক) বিভিন্ন প্রজাতির ইচ্ছা-অনিচ্ছার প্রতি গুরুত্বদানের কথা বলে
(খ) শুধুমাত্র দুর্বল প্রজাতির নৈতিক মর্যাদার কথা বলে
(গ) দুর্বল প্রজাতির প্রতি শোষণকে সমর্থন করে
(ঘ) মানব প্রজাতিকে সর্বাধিক গুরুত্ব প্রদানের কথা বলে
উত্তর: (ক) বিভিন্ন প্রজাতির ইচ্ছা-অনিচ্ছার প্রতি গুরুত্বদানের কথা বলে
৭। মানবকেন্দ্রিক মতবাদের সমালোচক হলেন-
(ক) পিটার সিঙ্গার
(খ) পল্ টেলর
(গ) জন পাসমোর
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (ঘ) সবকটি ঠিক
৮। পিটার সিঙ্গারের মতে মনুষ্যেতর প্রাণীর-
(ক) চিন্তাশক্তি আছে
(খ) স্পৃহা আছে
(গ) যুক্তি প্রয়োগের ক্ষমতা আছে
(ঘ) বিচারবুদ্ধি আছে
উত্তর: (খ) স্পৃহা আছে
৯। পল্ টেলরের মতে-
(ক) প্রত্যেক প্রাণীর জীবন কর্তব্যমুখী
(খ) প্রত্যেক প্রাণীর জীবন উদ্দেশ্যমুখী
(গ) প্রত্যেক প্রাণীর জীবন বহুমুখী
(ঘ) প্রত্যেক প্রাণীর জীবন কেন্দ্রমুখী
উত্তর: (খ) প্রত্যেক প্রাণীর জীবন উদ্দেশ্যমুখী
১০। মানবকেন্দ্রিক মতবাদের বিরুদ্ধ মতবাদ হল-
(ক) নৃ-কেন্দ্রিক মতবাদ
(খ) অ-নৃ-কেন্দ্রিক মতবাদ
(গ) উভয়ই ঠিক
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) অ-নৃ-কেন্দ্রিক মতবাদ
১১। অ-মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম হল-
(ক) নৃ-কেন্দ্রিক মতবাদ
(খ) অ-নৃ-কেন্দ্রিক মতবাদ
(গ) জীবকেন্দ্রিক মতবাদ
(ঘ) প্রাণীকেন্দ্রিক মতবাদ
উত্তর: (খ) অ-নৃ-কেন্দ্রিক মতবাদ
১২। মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে-
(ক) মানুষের মতো জগতের অন্যান্য প্রাণীরও স্বতঃমূল্য আছে
(খ) কেবল মানুষের স্বতঃমূল্য আছে
(গ) মানুষ ভিন্ন অন্যান্য প্রাণীর কেবল স্বতঃমূল্য আছে
(ঘ) মানুষ ভিন্ন অন্যান্য প্রাণীর কেবল পরতমূল্য আছে
উত্তর: (ক) মানুষের মতো জগতের অন্যান্য প্রাণীরও স্বতঃমূল্য আছে
১৩। নৃ-কেন্দ্রিক মতবাদের একটি সহায়ক মত হল-
(ক) জীবনের প্রতি শ্রদ্ধা নীতি
(খ) সমতারক্ষার নীতি
(গ) বিশ্বস্ততার নীতি
(ঘ) বাস্তুসংস্থানের নীতি
উত্তর: (খ) সমতারক্ষার নীতি
১৪। প্রথাগত সমতারক্ষার নীতি অনুসারে-
(ক) সমান মর্যাদার দুটি মনুষ্যেতর প্রাণীর সবক্ষেত্রে সমান মর্যাদা পাওয়ার অধিকার আছে
(খ) সমান মর্যাদার দুজন মানুষের যে-কোনো ক্ষেত্রে সমান মর্যাদা পাওয়ার অধিকার আছে
(গ) ভিন্ন মর্যাদার দুটি মানুষ সবক্ষেত্রে ভিন্ন মর্যাদা পাবে
(ঘ) ভিন্ন মর্যাদার দুটি মানুষ সবক্ষেত্রে সমান মর্যাদা পাওয়ার অধিকারী
উত্তর: (খ) সমান মর্যাদার দুজন মানুষের যে-কোনো ক্ষেত্রে সমান মর্যাদা পাওয়ার অধিকার আছে
১৫। সমতারক্ষার নীতিকে কোন্ দার্শনিক বিপরীত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে অ-মানবকেন্দ্রিকতাবাদের সহায়ক করে তুলেছেন?
(ক) ইমানুয়েল কান্ট
(খ) রেনে দেকার্ত
(গ) জেরেমি বেন্থাম
(ঘ) আলবার্ট শোয়েৎজার
উত্তর: (গ) জেরেমি বেন্থাম
১৬। অ-মানবকেন্দ্রিক মতবাদকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
উত্তর: (খ) তিন ভাগে
১৭। প্রাণীকেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য হল-
(ক) সর্বশ্রেষ্ঠ প্রাণীরূপে কেবল মানুষের নৈতিক মর্যাদালাভের অধিকার আছে
(খ) কোনো প্রাণীরই নৈতিক মর্যাদালাভের অধিকার নেই
(গ) একমাত্র বন্য প্রাণীর নৈতিক মর্যাদালাভের অধিকার আছে
(ঘ) জগতের প্রতিটি প্রাণীরই নৈতিক মর্যাদালাভের অধিকার আছে
উত্তর: (ঘ) জগতের প্রতিটি প্রাণীরই নৈতিক মর্যাদালাভের অধিকার আছে
১৮। জীবমাত্রেরই স্বতঃমূল্য স্বীকার করা হয়-
(ক) মানবকেন্দ্রিকতাবাদে
(খ) প্রাণীকেন্দ্রিকতাবাদে
(গ) জীবকেন্দ্রিকতাবাদে
(ঘ) বাস্তুকেন্দ্রিকতাবাদে
উত্তর: (গ) জীবকেন্দ্রিকতাবাদে
১৯। জীবকেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য হল-
(ক) প্রতিটি জীবেরই পরতমূল্য আছে
(খ) কোনো কোনো জীবের স্বতঃমূল্য আছে
(গ) প্রতিটি জীবেরই স্বতঃমূল্য আছে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) প্রতিটি জীবেরই স্বতঃমূল্য আছে
২০। জীবকেন্দ্রিকতাবাদের প্রধান প্রবক্তা হলেন-
(ক) আলবার্ট শোয়েৎজার
(খ) পিটার সিঙ্গার
(গ) জেরেমি ব্যোম
(ঘ) টম রেগান
উত্তর: (ক) আলবার্ট শোয়েৎজার
২১। ‘জীবনের প্রতি শ্রদ্ধা’ নীতিটির প্রবক্তা কে?
(ক) পিটার সিঙ্গার
(খ) টম রেগান
(গ) জেরেমি ব্যোম
(ঘ) আলবার্ট শোয়েৎজার
উত্তর: (ঘ) আলবার্ট শোয়েৎজার
২২। জীবকেন্দ্রিকতা অনুসারে অ-মানুষী জীবজগৎ শ্রদ্ধার যোগ্য, কারণ-
(ক) তাদের পরতমূল্য আছে
(খ) তাদের স্বতঃমূল্য আছে
(গ) তাদের সহায়ক মূল্য আছে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) তাদের স্বতঃমূল্য আছে
২৩। জীবকেন্দ্রিকতাবাদের অপর একটি রূপ কী?
(ক) বাস্তুতত্ত্ব
(খ) সংবেদীতত্ত্ব
(গ) অসংবেদী তত্ত্ব
(ঘ) নৃতত্ত্ব
উত্তর: (খ) সংবেদীতত্ত্ব
২৪। সংবেদীতত্ত্বের মূল বক্তব্য হল-
(ক) সংবেদনশীলতা জীবের পক্ষে ক্ষতিকর
(খ) সংবেদনশীল জীবের নৈতিক মর্যাদালাভের অধিকার আছে
(গ) সংবেদনশীলতা কেবল মানুষের মধ্যেই বর্তমান
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (খ) সংবেদনশীল জীবের নৈতিক মর্যাদালাভের অধিকার আছে
২৫। সংবেদীতত্ত্বের প্রবক্তা হলেন-
(ক) জেরেমি বেন্থাম
(খ) আলবার্ট শোয়েৎজার
(গ) পিটার সিঙ্গার
(ঘ) টম রেগান
উত্তর: (ক) জেরেমি বেন্থাম
২৬। সংবেদীতত্ত্বের সমর্থক হলেন-
(ক) জোয়েল ফেইনবার্গ
(খ) পিটার সিঙ্গার
(গ) টম রেগান
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (ঘ) সবকটি ঠিক
২৭। ‘Respect for Nature’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) পল্ টেলর
(খ) আলবার্ট শোয়েৎজার
(গ) পিটার সিঙ্গার
(ঘ) রলস্টন
উত্তর: (ক) পল্ টেলর
২৮। ‘প্রাণমাত্রই শ্রদ্ধা ও সম্ভ্রমের বিষয়’— এই আদর্শের উৎস কোন্ মতবাদ?
(ক) জীবকেন্দ্রিকতাবাদ
(খ) মানবকেন্দ্রিকতাবাদ
(গ) বাস্তুকেন্দ্রিকতাবাদ
(ঘ) অ-মানবকেন্দ্রিকতাবাদ
উত্তর: (ক) জীবকেন্দ্রিকতাবাদ
২৯। পল্ টেলরের জীবকেন্দ্রিক নীতিবিদ্যার কয়টি নীতি বর্তমান?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তর: (গ) চারটি
৩০। নীতিবিদ্যার সঙ্গে বাস্তুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে সংযুক্ত করেছেন-
(ক) পিটার সিঙ্গার
(খ) আল্ডো লিওপোল্ড
(গ) হোম্স রলস্টন
(ঘ) পল্ টেলর
উত্তর: (খ) আল্ডো লিওপোল্ড
৩১। ‘A Sand County Almanac’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) আল্ডো লিওপোল্ড
(খ) পল্ টেলর
(গ) পিটার সিঙ্গার
(ঘ) হোমস্ রলস্টন
উত্তর: (ক) আল্ডো লিওপোল্ড
৩২। বাস্তুকেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য হল–
(ক) প্রাণীকূলের নৈতিক মর্যাদা আছে
(খ) উদ্ভিদকূলের নৈতিক মর্যাদা আছে
(গ) জড় উপাদানগুলির নৈতিক মর্যাদা আছে
(ঘ) সমগ্র পরিবেশের নৈতিক মর্যাদা আছে
উত্তর: (ঘ) সমগ্র পরিবেশের নৈতিক মর্যাদা আছে
৩৩। পশুপালন সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে কয়টি বিরোধী পক্ষের সূচনা হয়?
(ক) দুটি
(খ) পাঁচটি
(গ) ছয়টি
(ঘ) দশটি
উত্তর: (ক) দুটি
৩৪। পশুকল্যাণবাদীদের মতে স্বতঃমূল্য আছে-
(ক) কেবল বন্য পশুদের
(খ) কেবল গৃহপালিত পশুদের
(গ) সর্বশ্রেষ্ঠ পশু মানুষের
(ঘ) সকল প্রকার পশুদের
উত্তর: (ঘ) সকল প্রকার পশুদের
৩৫। সংরক্ষণবাদীদের মতে স্বতঃমূল্য আছে-
(ক) সকল প্রকার পশুর
(খ) উদ্ভিদের
(গ) সংরক্ষিত দুষ্প্রাপ্য উদ্ভিদের
(ঘ) সমগ্র বাস্তুতন্ত্রের
উত্তর: (ঘ) সমগ্র বাস্তুতন্ত্রের
৩৬। একান্ত প্রয়োজনীয় না হলে, কেবল সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট করা বা বাস্তুতন্ত্রের ক্ষতি করা উচিত নয়— এই বক্তব্যের প্রবক্তা হলেন-
(ক) পিটার সিঙ্গার
(খ) হোম্স রলস্টন
(গ) জন পাসমোর
(ঘ) পল্ টেলর
উত্তর: (ক) পিটার সিঙ্গার
৩৭। পিটার সিঙ্গার কয়প্রকার অনুচিত কাজের কথা বলেছেন?
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার
উত্তর: (ক) দুই প্রকার
৩৮। অনিচ্ছা সহকারে পরিবেশের ক্ষতিসাধন হল-
(ক) সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(খ) অনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(গ) সুনিশ্চিত অনৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(ঘ) অনিশ্চিত অনৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
উত্তর: (খ) অনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
৩৯। বিনা প্রয়োজনে পরিবেশের ক্ষতিসাধন হল-
(ক) অনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(খ) অনিশ্চিত অনৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(গ) সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(ঘ) সুনিশ্চিত অনৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
উত্তর: (গ) সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
৪০। বিনোদনের স্বার্থে পশুহত্যা কোন প্রকার অন্যায় কাজ?
(ক) অনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(খ) সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(গ) অনিশ্চিত অনৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
(ঘ) সুনিশ্চিত অনৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
উত্তর: (খ) সুনিশ্চিত নৈতিক মূল্যযুক্ত অন্যায় কাজ
৪১। পরিবেশ নীতিবিদ্যা অনুসারে বিজ্ঞান ও প্রযুক্তির কুপ্রভাব হল-
(ক) পরিবেশগত সংকট
(খ) বিপুল বিকাশ
(গ) পরিবেশের উন্নয়ন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) পরিবেশগত সংকট
৪২। নদী বাঁধ সংক্রান্ত দ্বন্দ্বের ক্ষেত্রে পিটার সিঙ্গারের মতে উচিত কাজ কোনটি?
(ক) উন্নয়নের স্বার্থে নদী বাঁধ সৃষ্টি করা
(খ) বনাঞ্চল রক্ষা করার স্বার্থে নদীতে বাঁধ না দেওয়া
(গ) মানবজাতির সুবিধার্থে নদী বাঁধ স্থাপন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) বনাঞ্চল রক্ষা করার স্বার্থে নদীতে বাঁধ না দেওয়া
৪৩। ‘Practical Ethics’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) পিটার সিঙ্গার
(খ) হোম্স রলস্টন
(গ) জন পাসমোর
(ঘ) পল্ টেলর
উত্তর: (ক) পিটার সিঙ্গার
৪৪। ‘Environmental Ethics’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) হোম্স রলস্টন
(খ) পিটার সিঙ্গার
(গ) জন পাসমোর
(ঘ) পল্ টেলর
উত্তর: (ক) হোম্স রলস্টন
৪৫। রলস্টনের মতে মানুষের উচিত কাজ হল-
(ক) পরিবেশকে উন্নত করা
(খ) পরিবেশকে নিজস্বার্থে ব্যবহার করা
(গ) পরিবেশ বিষয়ে উদাসীন থাকা
(ঘ) পরিবেশকে নৈতিক গণ্ডির মধ্যে আনা
উত্তর: (ঘ) পরিবেশকে নৈতিক গণ্ডির মধ্যে আনা
৪৬। রলস্টনের মতে পরিবেশের কয়টি স্তর?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
উত্তর: (ঘ) ছয়টি
৪৭। রলস্টনের মতে পরিবেশের অবনমনের অন্যতম কারণ হল-
(ক) জনসংখ্যার প্রসার
(খ) শান্তির অভাব
(গ) উন্নয়নের পার্শ্বপ্রতিক্রিয়া
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (ঘ) সবকটি ঠিক
৪৮। পরিবেশগত আন্দোলনের ‘জননী’ কাকে বলা হয়?
(ক) রাচেল কারসন
(খ) ভাল প্লামউড
(গ) ক্যারোলিন মার্চেন্ট
(ঘ) কারেন জে ওয়ারেন
উত্তর: (ক) রাচেল কারসন
৪৯। ‘Silent Spring’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) ভাল প্লামউড
(খ) রাচেল কারসন
(গ) ক্যারোলিন মার্চেন্ট
(ঘ) কারেন জে ওয়ারেন
উত্তর: (খ) রাচেল কারসন
৫০। ‘Man’s Responsibility for Nature: Ecological Problems and Western Traditions’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) পিটার সিঙ্গার
(খ) হোম্স রলস্টন
(গ) জন পাসমোর
(ঘ) আর্নে নেস
উত্তর: (গ) জন পাসমোর
৫১। কোন্ নীতিবিদ পাশ্চাত্য সংস্কৃতিকে পরিবেশের অন্তরায় বলেছেন?
(ক) জন পাসমোর
(খ) পিটার সিঙ্গার
(গ) হোম্স রলস্টন
(ঘ) আর্নস্ট হেকেল
উত্তর: (ক) জন পাসমোর
৫২। ‘বাস্তুবিদ্যা’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
(ক) Ecocentric
(খ) Ecosystem
(গ) Ecology
(ঘ) Ecostudy
উত্তর: (গ) Ecology
৫৩। Ecology’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
(ক) আর্নে নেস
(খ) আর্নস্ট হেকেল
(গ) আলবার্ট শোয়েৎজার
(ঘ) আল্ডো লিওপোল্ড।
উত্তর: (খ) আর্নস্ট হেকেল
৫৪। ‘Olkos’ শব্দটির অর্থ কী?
(ক) আশ্রয় বা বাসস্থান
(খ) পরিবেশ
(গ) বাস্তু
(ঘ) সমগ্রতা।
উত্তর: (ক) আশ্রয় বা বাসস্থান
৫৫। বাস্তুবিদ্যাকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে।
উত্তর: (ক) দুই ভাগে
৫৬। গভীর বাস্তুবিদ্যা অনুসারে-
(ক) বাস্তুসংস্থানের পরতমূল্য বিদ্যমান
(খ) বাস্তুসংস্থানের সহায়ক মূল্য বিদ্যমান
(গ) বাস্তুসংস্থানের স্বতঃমূল্য বিদ্যমান
(ঘ) বাস্তুসংস্থান মূল্যহীন।
উত্তর: (গ) বাস্তুসংস্থানের স্বতঃমূল্য বিদ্যমান
৫৭। বাস্তুসংস্থানকে কারা গভীর অর্থে গ্রহণ করেছেন?
(ক) নৃ-কেন্দ্রিকতাবাদী
(খ) অ-নৃ-কেন্দ্রিকতাবাদী
(গ) ভূমিকেন্দ্রিকতাবাদী
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (খ) অ-নৃ-কেন্দ্রিকতাবাদী
৫৮। অগভীর বাস্তুবিদ্যা অনুসারে পরিবেশকে সুরক্ষিত রাখা উচিত-
(ক) মানুষের নিজের স্বার্থে
(খ) পরিবেশের স্বার্থে
(গ) প্রাণীকূলের স্বার্থে
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) মানুষের নিজের স্বার্থে
৫৯। গভীর বাস্তুবিদ্যা অনুসারে পরিবেশকে সুরক্ষিত রাখা উচিত-
(ক) মানুষের নিজের স্বার্থে
(খ) পরিবেশের স্বার্থে
(গ) প্রাণীকূলের স্বার্থে
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (খ) পরিবেশের স্বার্থে
৬০। কোন প্রকার বাস্তুবিদ্যা অনুসারে পরিবেশকে সার্বিকভাবে সংরক্ষণ করা উচিত?
(ক) গভীর বাস্তুবিদ্যা
(খ) অগভীর বাস্তুবিদ্যা
(গ) জীবন সুরক্ষাতন্ত্র
(ঘ) মানবকেন্দ্রিকতাবাদ।
উত্তর: (ক) গভীর বাস্তুবিদ্যা
৬১। গভীর বাস্তুবিদ্যা ও অগভীর বাস্তুবিদ্যার মধ্যে কে পার্থক্য করেছেন?
(ক) আর্নস্ট হেকেল
(খ) পিটার সিঙ্গার
(গ) আর্নে নেস
(ঘ) হোম্স রলস্টন।
উত্তর: (গ) আর্নে নেস
৬২। গভীর বাস্তুবিদ্যার প্রবক্তা কে?
(ক) আর্নে নেস
(খ) আর্নস্ট হেকেল
(গ) আল্ডো লিওপোল্ড
(ঘ) পিটার সিঙ্গার।
উত্তর: (ক) আর্নে নেস
৬৩। ‘Deep Ecology’ শব্দটির প্রবক্তা কে?
(ক) আর্নে নেস
(খ) আর্নস্ট হেকেল
(গ) রলস্টন
(ঘ) পাসমোর।
উত্তর: (ক) আর্নে নেস
৬৪। অগভীর বাস্তুবিদ্যায় যে প্রকার নৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় তা হল-
(ক) অ-মানবকেন্দ্রিক
(খ) প্রাণীকেন্দ্রিক
(গ) মানবকেন্দ্রিক
(ঘ) জীবকেন্দ্রিক।
উত্তর: (গ) মানবকেন্দ্রিক
৬৫। গভীর বাস্তুবিদ্যার আলোচনায় মানুষের স্বার্থ হল-
(ক) মুখ্য
(খ) গৌণ
(গ) প্রাথমিক
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (খ) গৌণ
৬৬। প্রাণের প্রাচুর্য ও বৈচিত্র্যের কথা পাওয়া যায়-
(ক) গভীর বাস্তুবিদ্যায়
(খ) অগভীর বাস্তুবিদ্যায়
(গ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) গভীর বাস্তুবিদ্যায়
৬৭। গভীর বাস্তুবিদ্যা অনুসারে মানুষের মাত্রাতিরিক্ত অনুপ্রবেশ-
(ক) পরিবেশগত পরিস্থিতি সঙ্গিন করে তোলে
(খ) পরিবেশগত পরিস্থিতির উন্নতি সাধন হয়
(গ) পরিবেশগত পরিস্থিতিতে সুপ্রভাব পড়ে
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) পরিবেশগত পরিস্থিতি সঙ্গিন করে তোলে
৬৮। বাস্তুবিদ্যার সঙ্গে দর্শনচিন্তার আলোচনা সংযুক্ত হয়ে কোন্ বিদ্যাচর্চার সূচনা হয়?
(ক) বাস্তুতন্ত্র
(খ) বাস্তুদর্শন
(গ) বাস্তুসংস্থান
(ঘ) বাস্ততত্ত্ব।
উত্তর: (খ) বাস্তুদর্শন
৬৯। আর্নে নেস তাঁর বাস্তুদর্শনের নাম কী দিয়েছেন?
(ক) Ecosophy-A
(খ) Ecosophy-N
(গ) Ecosophy-P
(ঘ) Ecosophy-T
উত্তর: (খ) Ecosophy-N
৭০। জীবনের পরিপূর্ণতা লাভকে গভীর বাস্তুবিদ্যার সমর্থকগণ কী বলেছেন?
(ক) আত্মোপলব্ধির আদর্শ
(খ) আত্মসুখের আদর্শ
(গ) আত্মমুক্তির আদর্শ
(ঘ) আত্মবিধির আদর্শ।
উত্তর: (ক) আত্মোপলব্ধির আদর্শ
৭১। বাস্তুবাদ ও নারীবাদের মিলিত রূপটি কী?
(ক) বাস্তুনারীবাদ
(খ) বাস্তুতন্ত্রবাদ
(গ) নারীপরিবেশবাদ
(ঘ) নারীসুরক্ষাবাদ।
উত্তর: (ক) বাস্তুনারীবাদ
৭২। প্রকৃতি ও নারীর প্রতি পুরুষতান্ত্রিক কাঠামোর আধিপত্যের কথা সর্বপ্রথম কে বলেন?
(ক) ক্যারোলিন মার্চেন্ট
(খ) ভাল প্লামউড
(গ) কারেন জে ওয়ারেন
(ঘ) রাচেল কারসন।
উত্তর: (খ) ভাল প্লামউড
৭৩। ক্যারোলিন মার্চেন্ট কোন গ্রন্থে বাস্তুনারীবাদের দৃষ্টিভঙ্গিটি উপস্থাপিত করেন?
(ক) Silent Spring
(খ) Under the Sea-Wind
(গ) The Death of Nature: Women, Ecology and the Scientific Revolution
(ঘ) The Ecology of Freedom
উত্তর: (গ) The Death of Nature: Women, Ecology and the Scientific Revolution
৭৪। বাস্তুনারীবাদী দার্শনিক কারেন জে ওয়ারেন প্রকৃতি ও নারীর মধ্যে কয় প্রকার যোগসূত্রের কথা বলেছেন?
(ক) পাঁচ প্রকার
(খ) ছয় প্রকার
(গ) আট প্রকার
(ঘ) নয় প্রকার।
উত্তর: (গ) আট প্রকার
৭৫। আত্মোপলব্ধি হলে মানুষ নিজেকে-
(ক) পরিবেশের সর্বোচ্চ প্রাণী বলে মনে করে
(খ) পরিবেশের সর্বনিম্ন প্রাণী বলে মনে করে
(গ) পরিবেশ থেকে বিচ্যুত মনে করে
(ঘ) পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করে।
উত্তর: (ঘ) পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করে
৭৬। মানুষের মধ্যে কয় প্রকার সত্তা বর্তমান?
(ক) দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার।
উত্তর: (ক) দুই প্রকার
৭৭। মনুষ্য সত্তা যখন কেবল ব্যক্তিতেই সীমাবদ্ধ তখন তাকে কী বলা হয়?
(ক) বৃহৎ আমি
(খ) মধ্যম আমি
(গ) ক্ষুদ্র আমি
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (গ) ক্ষুদ্র আমি
৭৮। মনুষ্য সত্তা যখন সমগ্র প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম বলে উপলব্ধি করে তখন তাকে কী বলা হয়?
(ক) বৃহৎ আমি
(খ) মধ্যম আমি
(গ) ক্ষুদ্র আমি
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) বৃহৎ আমি
৭৯। আত্মোপলব্ধি হল-
(ক) ক্ষুদ্র আমির উপলব্ধি
(খ) মধ্যম আমির উপলব্ধি
(গ) বৃহৎ আমির উপলব্ধি
(ঘ) সবকটি ঠিক।
উত্তর: (গ) বৃহৎ আমির উপলব্ধি
৮০। Ecosophy-T-এর চরম লক্ষ্য কী?
(ক) আত্মোপলব্ধির চরম অবস্থা প্রাপ্তি
(খ) আত্মমনন লাভ করা
(গ) আত্মস্বার্থ পরিপূরণ
(ঘ) আত্ম অন্বেষণ করা।
উত্তর: (ক) আত্মোপলব্ধির চরম অবস্থা প্রাপ্তি
আরো পড়ুন : একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর
৮১। সামাজিক বাস্তুবিদ্যার প্রবর্তক কে?
(ক) আল্ডো লিওপোল্ড
(খ) মারি বুকচিন
(গ) পিটার সিঙ্গার
(ঘ) পল্ টেলর।
উত্তর: (খ) মারি বুকচিন
৮২। The Ecology of Freedom’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) পিটার সিঙ্গার
(খ) আর্নে নেস
(গ) কারেন জে ওয়ারেন
(ঘ) মারি বুচিন।
উত্তর: (ঘ) মারি বুচিন
৮৩। মারি বুচিনের মতে পরিবেশগত সমস্যার মূল কারণ কী?
(ক) পরিবেশের সঙ্গে যে-কোনো শ্রেণির মানুষের সম্পর্ক
(খ) বিভিন্ন শ্রেণিভুক্ত মানুষের পারস্পরিক সম্পর্ক
(গ) পরিবেশের সঙ্গে নিম্ন শ্রেণির মানুষের সম্পর্ক
(ঘ) পরিবেশের সঙ্গে উচ্চ শ্রেণির মানুষের সম্পর্ক।
উত্তর: (খ) বিভিন্ন শ্রেণিভুক্ত মানুষের পারস্পরিক সম্পর্ক
৮৪। ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবর্তক কে?
(ক) মারি বুচিন
(খ) হোম্স রলস্টন
(গ) আল্ডো লিওপোল্ড
(ঘ) আর্নে নেস।
উত্তর: (গ) আল্ডো লিওপোল্ড
৮৫। লিওপোল্ড ‘ভূমি’ বলতে কী বুঝিয়েছেন?
(ক) মৃত্তিকা
(খ) মৃত্তিকা ও তার উপর অবস্থিত উদ্ভিদ
(গ) যা কিছু ভূমিকে অধিকার করে আছে সেই সবকিছু
(ঘ) মৃত্তিকায় অবস্থিত শক্তি।
উত্তর: (গ) যা কিছু ভূমিকে অধিকার করে আছে সেই সবকিছু
৮৬। লিওপোল্ডের মতে বিশ্বপ্রকৃতি কী?
(ক) এক সমাজ
(খ) মানুষের জগৎ
(গ) এক বৃহৎ পরিবার
(ঘ) সবকটি ঠিক।
উত্তর: (গ) এক বৃহৎ পরিবার
৮৭। বৃহৎ প্রকৃতি পরিবার বা Biotic Community-র কথা কে বলেছেন?
(ক) টম রেগান
(খ) মারি বুচিন
(গ) আল্ডো লিওপোল্ড
(ঘ) পিটার সিঙ্গার।
উত্তর: (গ) আল্ডো লিওপোল্ড
৮৮। ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা অনুসারে ব্যক্তিসত্তা পরস্পর নির্ভরশীল সম্প্রদায়ের-
(ক) প্রধান
(খ) নিম্নতম সদস্য
(গ) বহির্ভূত
(ঘ) সাধারণ সদস্য।
উত্তর: (ঘ) সাধারণ সদস্য
৮৯। লিওপোল্ডের ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার অপর নাম কী?
(ক) আত্মীয়তা সম্পর্কিত নীতিবিদ্যা
(খ) আত্মোপলব্ধি নীতিবিদ্যা
(গ) পরিবেশ নীতিবিদ্যা
(ঘ) সামাজিক বাস্তুবিদ্যা।
উত্তর: (ক) আত্মীয়তা সম্পর্কিত নীতিবিদ্যা
৯০। আল্ডো লিওপোল্ড যে প্রকৃতি পরিবারের কথা বলেন তাকে আরও স্পষ্টভাবে উপস্থাপিত করেন কে?
(ক) মারি বুচিন
(খ) টম রেগান
(গ) হোম্স রলস্টন
(ঘ) জে বি কালিকট।
উত্তর: (ঘ) জে বি কালিকট
৯১। কালিকটের মতে নৈতিকতার ভিত্তি কী?
(ক) বিচারবুদ্ধি
(খ) আবেগ-অনুভূতি
(গ) ন্যায়সংগত আচরণ
(ঘ) সবকটি ঠিক।
উত্তর: (খ) আবেগ-অনুভূতি
৯২। কালিকটের মতে বিভিন্ন অনুভূতির মধ্যে প্রধান অনুভূতি কী?
(ক) করুণা
(খ) আনন্দ
(গ) সহানুভূতি
(ঘ) ক্লেশ।
উত্তর: (গ) সহানুভূতি
৯৩। কালিকটের মতে আমাদের নৈতিক কর্তব্য কী?
(ক) পরিবেশ সংরক্ষণ
(খ) পরিবেশগত সম্পদ ব্যবহার
(গ) পরিবেশের পরিবর্তন সাধন
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) পরিবেশ সংরক্ষণ
৯৪। আল্ডো লিওপোল্ড পরিবেশের বিভিন্ন উপাদানকে কীসের অন্তর্ভুক্ত করেছেন?
(ক) পরিবেশ পরিবার
(খ) বাস্তুতন্ত্র পরিবার
(গ) ভূমি পরিবার
(ঘ) জৈবিক পরিবার।
উত্তর: (গ) ভূমি পরিবার
৯৫। প্রকৃতির স্বরূপকে বোঝানোর জন্য লিওপোল্ড কী প্রকার পিরামিডের কথা বলেছেন?
(ক) খাদ্য পিরামিড
(খ) শক্তি পিরামিড
(গ) অজৈবিক পিরামিড
(ঘ) জৈবিক পিরামিড।
উত্তর: (ঘ) জৈবিক পিরামিড।
৯৬। লিওপোল্ড জৈবিক পিরামিডকে কী বলেছেন?
(ক) বিশৃঙ্খল প্রাকৃতিক গঠন
(খ) সংগঠিত প্রাকৃতিক গঠন
(গ) শৃঙ্খলাবদ্ধ প্রাকৃতিক গঠন
(ঘ) অতি সংগঠিত প্রাকৃতিক গঠন।
উত্তর: (ঘ) অতি সংগঠিত প্রাকৃতিক গঠন।
৯৭। জৈবিক পিরামিডের সর্বনিম্নস্তরে অবস্থান কার?
(ক) উদ্ভিদের
(খ) মৃত্তিকার
(গ) মানুষের
(ঘ) কীট-পতঙ্গের।
উত্তর: (খ) মৃত্তিকার
৯৮। জৈবিক পিরামিডের সর্বোচ্চস্তরে অবস্থিত উপাদানটি কী?
(ক) মৃত্তিকা
(খ) তীক্ষ্ণ দাঁতওয়ালা মাংসাশী প্রাণী
(গ) সর্বভূক মাংসাশী প্রাণী
(ঘ) কীটপতঙ্গ।
উত্তর: (গ) সর্বভূক মাংসাশী প্রাণী
৯৯। জৈবিক পিরামিডের প্রতিটি স্তর খাদ্যের জন্য পরস্পরের প্রতি নির্ভরশীল হওয়ায় এই শৃঙ্খলটিকে কী বলা হয়?
(ক) জীবশৃঙ্খল
(খ) প্রাণীশৃঙ্খল
(গ) পরিবেশশৃঙ্খল
(ঘ) খাদ্যশৃঙ্খল
উত্তর: (ঘ) খাদ্যশৃঙ্খল
১০০। লিওপোল্ডের ভূমি নীতিবিদ্যাকে সমালোচকগণ কী বলেছেন?
(ক) সর্বগ্রাসী
(খ) পরিবেশনিষ্ঠ ফ্যাসিবাদ
(গ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (গ) উভয়ই
১০১। পরিবেশ নীতিবিদ্যার আলোচনা অতি প্রয়োজনীয়, কারণ এটি-
(ক) পরিবেশ বান্ধব কার্য সাধনে উৎসাহিত করে
(খ) পরিবেশের প্রতি মানুষের আচরণ সম্পর্কে তাকে সচেতন করে
(গ) বাস্তুসংস্থান সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান প্রদান করে
(ঘ) সবকটি ঠিক
উত্তর: (ঘ) সবকটি ঠিক
===========================
File Details :
PDF Name : পরিবেশ নীতিবিদ্যা
Size : 720 KB
No. of Pages : 7
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF