আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস

আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস তৃতীয় অধ্যায়

আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর
আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর

১। বারবক শাহের পর বাংলার সিংহাসনে বসেন –
(ক) শামসউদ্দিন ইউসুফ শাহ
(খ) নাসিরউদ্দিন মামুদ শাহ
(গ) ইলিয়াস শাহ
(ঘ) হোসেন শাহ।
উত্তর: (ক) শামসউদ্দিন ইউসুফ শাহ

২। ইলিয়াস শাহি বংশের শেষ সুলতান ছিলেন –
(ক) হোসেন শাহ
(খ) শামসউদ্দিন ইউসুফ শাহ
(গ) গিয়াসউদ্দিন আজম শাহ
(ঘ) জালালউদ্দিন ফতে শাহ
উত্তর: (ঘ) জালালউদ্দিন ফতে শাহ

৩। কার রাজত্বকালে (১৪৮১-১৪৮৭ খ্রিস্টাব্দ) নবদ্বীপে শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেন?
(ক) ইলিয়াস শাহ
(খ) হোসেন শাহ
(গ) জালালউদ্দিন ফতে শাহ
(ঘ) শামসউদ্দিন বারবক শাহ
উত্তর: (গ) জালালউদ্দিন ফতে শাহ

৪। ইলিয়াস শাহি আমলের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল –
(ক) হিন্দু-মুসলিম সংহতি
(খ) অর্থনৈতিক সাম্য
(গ) ধর্মান্ধতা
(ঘ) রক্ষণশীলতা
উত্তর: (ক) হিন্দু-মুসলিম সংহতি

৫। বারবক শাহ কাকে ‘সত্য খাঁ’ ও ‘শুভরাজ খাঁ’ উপাধি প্রদান করে সম্মান জানান?
(ক) কুলধর
(খ) ভান্দসী রায়
(গ) নারায়ণ দাস
(ঘ) অনন্ত সেন
উত্তর: (ক) কুলধর

৬। বাঙালি মুসলিম কবি শাহ মহম্মদ সগির কোন্ সুলতানের সভাকবি ছিলেন?
(ক) ইলিয়াস শাহ
(খ) সিকান্দর শাহ
(গ) গিয়াসউদ্দিন আজম শাহ
(ঘ) বারবক শাহ
উত্তর: (গ) গিয়াসউদ্দিন আজম শাহ

৭। শাহ মহম্মদ সগির-এর লেখা গ্রন্থের নাম হল –
(ক) ইউসুফ জোলেখা
(খ) চাচনামা
(গ) তারিখ-ই-ফিরোজশাহী
(ঘ) রিয়াজ-উস-সালাতিন
উত্তর: (ক) ইউসুফ জোলেখা

৮। মধ্যযুগের বাংলা রোম্যান্টিক কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল-
(ক) ইউসুফ জোলেখা
(খ) চাচনামা
(গ) তহকিক-ই-হিন্দ
(ঘ) রিহলা
উত্তর: (ক) ইউসুফ জোলেখা

৯। বাংলার কোন্ সুলতান তাঁর পান্ডিত্যের জন্য ‘অল-ফাজিল’ ও ‘অল-কামিল’ উপাধিতে ভূষিত হন?
(ক) গিয়াসউদ্দিন আজম শাহ
(খ) বারবক শাহ
(গ) সিকান্দর শাহ
(ঘ) নাসিরউদ্দিন মামুদ শাহ
উত্তর: (খ) বারবক শাহ

১০। বারবক শাহ কাকে ‘পণ্ডিত সার্বভৌম’ উপাধি দ্বারা সম্মানিত করেন?
(ক) বৃহস্পতি মিশ্র
(খ) মালাধর বসু
(গ) কবি কৃত্তিবাস
(ঘ) গন্ধর্ব রায়
উত্তর: (ক) বৃহস্পতি মিশ্র

১১। বিখ্যাত বাংলা কাব্য ‘শ্রীকৃষ্ণবিজয়’-এর রচয়িতা কে?
(ক) মালাধর বসু
(খ) কবি কৃত্তিবাস
(গ) বৃহস্পতি মিশ্র
(ঘ) পরাগল খাঁ
উত্তর: (ক) মালাধর বসু

১২। ‘গুণরাজ খাঁ’ কার উপাধি?
(ক) মালাধর বসুর
(খ) কবি কৃত্তিবাসের
(গ) পরাগল খাঁর
(ঘ) বৃহস্পতি মিশ্রর
উত্তর: (ক) মালাধর বসুর

১৩। মালাধর বসুকে ‘গুণরাজ খাঁ’ উপাধি দেন সুলতান –
(ক) ইলিয়াস শাহ
(খ) বারবক শাহ
(গ) সিকান্দর শাহ
(ঘ) আজম শাহ
উত্তর: (খ) বারবক শাহ

১৪। বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন –
(ক) মালাধর বসু
(খ) পরাগল খাঁ
(গ) কবি কৃত্তিবাস
(ঘ) গন্ধর্ব রায়
উত্তর: (গ) কবি কৃত্তিবাস

১৫। পন্ডিতদের মতে, কৃত্তিবাস বর্ণিত ‘গৌড়েশ্বর’ হলেন সুলতান –
(ক) ইলিয়াস শাহ
(খ) বারবক শাহ
(গ) হোসেন শাহ
(ঘ) সিকান্দর শাহ
উত্তর: (খ) বারবক শাহ

১৬। ‘শরফনামা’ শব্দকোষের রচয়িতা কে ছিলেন?
(ক) ইব্রাহিম ফারুকি
(খ) জৈনউদ্দিন হরুই
(গ) পরাগল খাঁ
(ঘ) শাহ মহম্মদ সগির
উত্তর: (খ) জৈনউদ্দিন হরুই

১৭। মোল্লা সিমলা মসজিদ স্থাপত্যটি কোন্ সুলতানের আমলে নির্মিত হয়?
(ক) বারবক শাহ
(খ) ইলিয়াস শাহ
(গ) সিকান্দর শাহ
(ঘ) মামুদ শাহ
উত্তর: (গ) সিকান্দর শাহ

১৮। আদিনা মসজিদ কোথায় অবস্থিত?
(ক) মুরশিদাবাদে
(খ) পান্ডুয়ায়
(গ) দিল্লিতে
(ঘ) আগ্রাতে
উত্তর: (খ) পান্ডুয়ায়

১৯। দাখিল দরওয়াজা কোথায় অবস্থিত?
(ক) নদিয়া
(খ) পান্ডুয়া
(গ) গৌড়
(ঘ) সোনার গাঁ
উত্তর: (গ) গৌড়

২০। দাখিল দরওয়াজা স্থাপত্যকীর্তির নির্মাতা হলেন –
(ক) ইলিয়াস শাহ
(খ) হোসেন শাহ
(গ) সিকান্দর শাহ
(ঘ) বারবক শাহ
উত্তর: (ঘ) বারবক শাহ

২১। দারাসবাড়ি মসজিদ বা জামি মসজিদ নির্মাণ করেন –
(ক) শামসউদ্দিন ইউসুফ শাহ
(খ) সিকান্দর শাহ
(গ) বারবক শাহ
(ঘ) ইলিয়াস শাহ
উত্তর: (ক) শামসউদ্দিন ইউসুফ শাহ

২২। বাংলার কোন্ সুলতানের আমলে ইট ও পাথর দিয়ে ছোটো স্তম্ভযুক্ত গম্বুজ এবং হিন্দু মন্দির ও আটচালার আদলে মসজিদ ও অট্টালিকা নির্মাণরীতির সূচনা ঘটেছিল?
(ক) ইলিয়াস শাহ
(খ) সিকান্দর শাহ
(গ) বারবক শাহ
(ঘ) শামসউদ্দিন ইউসুফ শাহ
উত্তর: (ঘ) শামসউদ্দিন ইউসুফ শাহ

২৩। বাংলার শাসনক্ষমতা হাবসিদের হস্তগত ছিল প্রায় –
(ক) ১৪৮৭ থেকে ১৪৯৩ খ্রিস্টাব্দ
(খ) ১৪৮৭ থেকে ১৪৯০ খ্রিস্টাব্দ
(গ) ১৪৯০ থেকে ১৪৯৩ খ্রিস্টাব্দ
(ঘ) ১৪৯১ থেকে ১৪৯৩ খ্রিস্টাব্দ
উত্তর: (ক) ১৪৮৭ থেকে ১৪৯৩ খ্রিস্টাব্দ

২৪। বাংলার ইতিহাসে ‘অন্ধকার যুগ’ নামে অভিহিত হয় –
(ক) ইলিয়াস শাহি শাসনকাল
(খ) পরবর্তী ইলিয়াস শাহি শাসনকাল
(গ) রাজা গণেশের শাসনকাল
(ঘ) হাবসি শাসনকাল
উত্তর: (ঘ) হাবসি শাসনকাল

২৫। হাবসিরা ছিল –
(ক) আফ্রিকার আবিসিনিয়ার অধিবাসী
(খ) আরবের অধিবাসী
(গ) মরক্কোর অধিবাসী
(ঘ) তুরস্কের অধিবাসী
উত্তর: (ক) আফ্রিকার আবিসিনিয়ার অধিবাসী

২৬। শাহজাদা ছিলেন –
(ক) হাবসি পাইকদের অধ্যক্ষ
(খ) মগ জলদস্যু
(গ) আবিসিনীয় বণিক
(ঘ) প্রখ্যাত কবি
উত্তর: (ক) হাবসি পাইকদের অধ্যক্ষ

২৭। সুলতান জালালউদ্দিন ফতে শাহকে হত্যা করে বাংলার সিংহাসনে বসেন হাবসি শাসক –
(ক) শাহজাদা
(খ) সৈফউদ্দিন হামজা শাহ
(গ) মামুদ শাহ
(ঘ) শামসউদ্দিন মুজফ্ফর শাহ
উত্তর: (ক) শাহজাদা

২৮। হাবসি সর্দার শাহজাদা সিংহাসনে বসে নাম নেন –
(ক) ইলিয়াস শাহ
(খ) মামুদ শাহ
(গ) বারবক শাহ
(ঘ) শামসউদ্দিন মুজফ্ফর শাহ
উত্তর: (গ) বারবক শাহ

২৯। কে পরিকল্পিতভাবে প্রশাসনের প্রায় সব পদে খোজা হাবসিদের নিয়োগ করেন?
(ক) বারবক শাহ
(খ) ইলিয়াস শাহ
(গ) মামুদ শাহ
(ঘ) সৈফউদ্দিন ফিরুজ শাহ
উত্তর: (ক) বারবক শাহ

৩০। হাবসি শাসক বারবক শাহের শাসনের অবসান ঘটান –
(ক) মালিক আন্দিল
(খ) মামুদ শাহ
(গ) হোসেন শাহ
(ঘ) শামসউদ্দিন মুজফ্ফর শাহ
উত্তর: (ক) মালিক আন্দিল

৩১। মালিক আন্দিল বাংলার শাসনদায়িত্ব গ্রহণ করেন –
(ক) বারবক শাহ নাম নিয়ে
(খ) সৈফউদ্দিন ফিরুজ শাহ নাম নিয়ে
(গ) মামুদ শাহ নাম নিয়ে
(ঘ) সিদি বদর নাম নিয়ে
উত্তর: (খ) সৈফউদ্দিন ফিরুজ শাহ নাম নিয়ে

৩২। ফিরুজ মিনার কে নির্মাণ করেন?
(ক) বারবক শাহ
(খ) সৈফউদ্দিন ফিরুজ শাহ
(গ) মামুদ শাহ
(ঘ) সিদি বদর
উত্তর: (খ) সৈফউদ্দিন ফিরুজ শাহ

৩৩। মামুদ শাহের শাসনকালে মূল ক্ষমতা ছিল –
(ক) সিদি বদরের হাতে
(খ) হবস খানের হাতে
(গ) হোসেন শাহের হাতে
(ঘ) বারবক শাহের হাতে
উত্তর: (ঘ) বারবক শাহের হাতে

৩৪। মামুদ শাহের পর সিংহাসনে বসেন –
(ক) সিদি বদর
(খ) হোসেন শাহ
(গ) হবস খান
(ঘ) বারবক শাহ
উত্তর: (ক) সিদি বদর

৩৫। সিদি বদর বাংলার সিংহাসনে বসেন –
(ক) শামসউদ্দিন মুজফ্ফর শাহ নাম নিয়ে
(খ) বারবক শাহ নাম নিয়ে
(গ) আলাউদ্দিন হোসেন শাহ নাম নিয়ে
(ঘ) সৈফউদ্দিন ফিরুজ শাহ নাম নিয়ে
উত্তর: (ক) শামসউদ্দিন মুজফ্ফর শাহ নাম নিয়ে

৩৬। শামসউদ্দিন মুজফ্ফর শাহ কী নামে পরিচিত ছিলেন?
(ক) উন্মাদ বা দিওয়ানা
(খ) ওস্তাদ
(গ) মুরশিদ
(ঘ) ফাজিল
উত্তর: (ক) উন্মাদ বা দিওয়ানা

৩৭। উজির সৈয়দ হোসেন মুজফ্ফরকে হত্যা করেন –
(ক) ১৪৯০ খ্রিস্টাব্দে
(খ) ১৪৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৪৯৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪৯৪ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৪৯৩ খ্রিস্টাব্দে

৩৮। কে হাবসি শাসনের অত্যাচার থেকে বাংলাকে মুক্ত করেন?
(ক) সৈয়দ হোসেন (আলাউদ্দিন হোসেন শাহ)
(খ) নসরৎ শাহ
(গ) গিয়াসউদ্দিন মামুদ শাহ
(ঘ) আলাউদ্দিন ফিরোজ শাহ (দ্বিতীয়)
উত্তর: (ক) সৈয়দ হোসেন (আলাউদ্দিন হোসেন শাহ)

৩৯। সৈয়দ হোসেন বাংলার সিংহাসনে বসেন –
(ক) আলাউদ্দিন হোসেন শাহ উপাধি নিয়ে
(খ) বারবক শাহ উপাধি নিয়ে
(গ) সৈফউদ্দিন ফিরুজ শাহ উপাধি নিয়ে
(ঘ) নসরৎ শাহ উপাধি নিয়ে
উত্তর: (ক) আলাউদ্দিন হোসেন শাহ উপাধি নিয়ে

৪০। বাংলায় হোসেন শাহি বংশের প্রতিষ্ঠা করেন –
(ক) আলাউদ্দিন হোসেন শাহ (সৈয়দ হোসেন)
(খ) নসরৎ শাহ
(গ) আলাউদ্দিন ফিরোজ শাহ
(ঘ) গিয়াসউদ্দিন মামুদ শাহ
উত্তর: (ক) আলাউদ্দিন হোসেন শাহ (সৈয়দ হোসেন)

৪১। বাংলায় আলাউদ্দিন হোসেন শাহের শাসনকাল ছিল –
(ক) ১৪৯০-১৫১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত
(খ) ১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত
(গ) ১৪৯৩-১৫২০ খ্রিস্টাব্দ পর্যন্ত
(ঘ) ১৪৯৩-১৫২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত
উত্তর: (খ) ১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত

৪২। বাংলার রাজধানী গৌড় থেকে একডালায় সরিয়ে নেন সুলতান –
(ক) আলাউদ্দিন হোসেন শাহ
(খ) নসরৎ শাহ
(গ) আলাউদ্দিন ফিরোজ শাহ
(ঘ) গিয়াসউদ্দিন মামুদ শাহ
উত্তর: (ক) আলাউদ্দিন হোসেন শাহ

৪৩। কে মুদ্রায় নিজেকে কামরূপ-কামতা-জাজনগর-ওড়িশা বিজয়ী বলে উল্লেখ করেছেন?
(ক) ইলিয়াস শাহ
(খ) হোসেন শাহ
(গ) নসরৎ শাহ
(ঘ) আলাউদ্দিন ফিরোজ শাহ
উত্তর: (খ) হোসেন শাহ

৪৪। আলাউদ্দিন হোসেন শাহ কবে কোচবিহার (কামতাপুর) রাজ্য আক্রমণ করেন?
(ক) ১৪৯৩ খ্রিস্টাব্দে
(খ) ১৪৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৪৯৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৪৯৯ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৪৯৮ খ্রিস্টাব্দে

৪৫। কাকে বাংলার আকবর অভিধায় ভূষিত করা হয়?
(ক) হোসেন শাহ
(খ) নসরৎ শাহ
(গ) ইলিয়াস শাহ
(ঘ) বারবক শাহ
উত্তর: (ক) হোসেন শাহ

৪৬। কোন্ আমলে শ্রীচৈতন্যদেব বাংলায় তাঁর উদার মতপ্রচার করেন?
(ক) ইলিয়াস শাহি আমলে
(খ) রাজা গণেশের আমলে
(গ) হাবসি আমলে
(ঘ) হোসেন শাহি আমলে
উত্তর: (ঘ) হোসেন শাহি আমলে

৪৭। মধ্যযুগীয় সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে ধর্মীয় উদারতা প্রদর্শনের জন্য জনগণ কাকে পতিতিলক, জগৎভূষণ ইত্যাদি অভিধায় ভূষিত করেন?
(ক) ইলিয়াস শাহকে
(খ) হোসেন শাহকে
(গ) নসরৎ শাহকে
(ঘ) বারবক শাহকে
উত্তর: (খ) হোসেন শাহকে

৪৮। বাংলার শ্রেষ্ঠ সুলতান বলে অভিহিত হন –
(ক) হোসেন শাহ
(খ) নসরৎ শাহ
(গ) আলিবর্দি খান
(ঘ) সিরাজ উদ-দৌলা
উত্তর: (ক) হোসেন শাহ

৪৯। আজও হোসেন শাহের নাম ওড়িশা থেকে ব্রহ্মপুত্রের সীমানা পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একথাটি বলেছেন –
(ক) স্যার যদুনাথ সরকার
(খ) ব্লখম্যান
(গ) রমেশচন্দ্র মজুমদার
(ঘ) উইলিয়ম হান্টার
উত্তর: (খ) ব্লখম্যান

৫০। হোসেন শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তাঁর পুত্র –
(ক) নসরৎ শাহ
(খ) আলাউদ্দিন ফিরোজ শাহ
(গ) গিয়াসউদ্দিন মামুদ শাহ
(ঘ) শের খাঁ
উত্তর: (ক) নসরৎ শাহ

৫১। বাংলার স্বাধীনতা রক্ষার জন্য নসরৎ শাহ কোন্ মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করে নেন?
(ক) বাবর
(খ) হুমায়ুন
(গ) আকবর
(ঘ) জাহাঙ্গির
উত্তর: (ক) বাবর

৫২। আততায়ীর হাতে নসরৎ শাহের মৃত্যু হয় –
(ক) ১৫৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৫৩২ খ্রিস্টাব্দে
(গ) ১৫৪০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৪২ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৫৩২ খ্রিস্টাব্দে

৫৩। নসরৎ শাহের মৃত্যুর পর পরবর্তী শাসক হন তাঁর পুত্র –
(ক) আলাউদ্দিন ফিরোজ শাহ
(খ) গিয়াসউদ্দিন মামুদ শাহ
(গ) শের শাহ
(ঘ) বারবক শাহ
উত্তর: (ক) আলাউদ্দিন ফিরোজ শাহ

৫৪। হোসেন শাহি বংশের শেষ সুলতান কে ছিলেন?
(ক) নসরৎ শাহ
(খ) আলাউদ্দিন ফিরোজ শাহ
(গ) গিয়াসউদ্দিন মামুদ শাহ
(ঘ) শের শাহ
উত্তর: (গ) গিয়াসউদ্দিন মামুদ শাহ

৫৫। কার রাজত্বকালে শের শাহ (শের খাঁ) বাংলা আক্রমণ করেন?
(ক) নসরৎ শাহ
(খ) আলাউদ্দিন ফিরোজ শাহ
(গ) গিয়াসউদ্দিন মামুদ শাহ
(ঘ) হোসেন শাহ
উত্তর: (গ) গিয়াসউদ্দিন মামুদ শাহ

৫৬। আফগান বীর শের খাঁ (শের শাহ) বাংলা দখল করে দিল্লির অন্তর্ভুক্ত করেন –
(ক) ১৫৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৫৩২ খ্রিস্টাব্দে
(গ) ১৫৩৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৪০ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৫৩৮ খ্রিস্টাব্দে

৫৭। হোসেন শাহি বংশের শাসনকাল হল নজিরবিহীন কর্মোদাম, শান্তি সমৃদ্ধি ও বৃহৎ সামরিক বিজয়ের অধ্যায়। কথাটি বলেছেন –
(ক) স্যার যদুনাথ সরকার
(খ) ড. হাবিবউল্লাহ
(গ) এম আতহার আলি
(ঘ) রখম্যান
উত্তর: (খ) ড. হাবিবউল্লাহ

৫৮। হোসেন শাহি বংশের কোন্ শাসক চৈতন্যদেবের নামসংকীর্তনের উপর থেকে সকলপ্রকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন?
(ক) আলাউদ্দিন হোসেন শাহ
(খ) নসরৎ শাহ
(গ) আলাউদ্দিন ফিরোজ শাহ
(ঘ) শের শাহ
উত্তর: (ক) আলাউদ্দিন হোসেন শাহ

৫৯। মুসলমানদের ‘সত্যপির’ হিন্দুদের কাছে পরিচিত –
(ক) সত্যনারায়ণ রূপে
(খ) ব্রহ্মা রূপে
(গ) দক্ষিণ রায় রূপে
(ঘ) ধর্মঠাকুর রূপে
উত্তর: (ক) সত্যনারায়ণ রূপে

৬০। হোসেন শাহি আমলে বাংলার মানুষের প্রধান জীবিকা ছিল –
(ক) ব্যবসাবাণিজ্য
(খ) কৃষি
(গ) হস্তশিল্প
(ঘ) কারিগরি শিল্প
উত্তর: (খ) কৃষি

আরো পড়ুন : একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন উত্তর

৬১। হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কে শ্রীমদ্ভগবদ্গীতা বাংলায় অনুবাদ করেন?
(ক) মালাধর বসু
(খ) রূপ গোস্বামী
(গ) পরাগল খাঁ
(ঘ) জয়ানন্দ
উত্তর: (ক) মালাধর বসু

৬২। বিদগ্ধমাধব ও ললিতমাধব কে রচনা করেন?
(ক) মালাধর বসু
(খ) রূপ গোস্বামী
(গ) পরাগল খাঁ
(ঘ) জয়ানন্দ
উত্তর: (খ) রূপ গোস্বামী

৬৩। পরাগল খাঁ-এর পৃষ্ঠপোষকতায় মহাভারতের বাংলা অনুবাদ (পরাগলী মহাভারত) করেন—
(ক) রূপ গোস্বামী
(খ) সনাতন গোস্বামী
(গ) কবীন্দ্র পরমেশ্বর
(ঘ) জয়ানন্দ
উত্তর: (গ) কবীন্দ্র পরমেশ্বর

৬৪। ‘চৈতন্যচরিতামৃত’ কার রচনা?
(ক) রূপ গোস্বামী
(খ) কৃষ্ণদাস কবিরাজ
(গ) বৃন্দাবন দাস
(ঘ) জয়ানন্দ
উত্তর: (খ) কৃষ্ণদাস কবিরাজ

৬৫। ‘চৈতন্যমঙ্গল’ কার লেখা?
(ক) রূপ গোস্বামী
(খ) কৃষ্ণদাস কবিরাজ
(গ) বৃন্দাবন দাস
(ঘ) জয়ানন্দ
উত্তর: (ঘ) জয়ানন্দ

৬৬। ‘চৈতন্যভাগবত’ কার রচনা?
(ক) বৃন্দাবন দাস
(খ) কৃষ্ণদাস কবিরাজ
(গ) জয়ানন্দ
(ঘ) কবীন্দ্র পরমেশ্বর
উত্তর: (ক) বৃন্দাবন দাস

৬৭। কার রাজত্বকালে মহাভারতের অশ্বমেধ পর্বের বাংলা অনুবাদ করেন শ্রীকর নন্দী?
(ক) হোসেন শাহ
(খ) নসরৎ শাহ
(গ) আলাউদ্দিন ফিরোজ শাহ
(ঘ) বারবক শাহ
উত্তর: (খ) নসরৎ শাহ

৬৮। কালিকামঙ্গল বা ‘বিদ্যাসুন্দর কাব্য’ রচনা করেন—
(ক) শ্রীকর নন্দী
(খ) বিপ্রদাস পিপিলাই
(গ) বৃন্দাবন দাস
(ঘ) শ্রীধর কবিরাজ
উত্তর: (ঘ) শ্রীধর কবিরাজ

৬৯। ‘ছোটো সোনা মসজিদ’ কে নির্মাণ করেন?
(ক) ইলিয়াস শাহ
(খ) হোসেন শাহ
(গ) নসরৎ শাহ
(ঘ) শের শাহ
উত্তর: (খ) হোসেন শাহ

৭০। ‘বড়ো সোনা মসজিদ’ নির্মাণ করেন—
(ক) ইলিয়াস শাহ
(খ) হোসেন শাহ
(গ) নসরৎ শাহ
(ঘ) গিয়াসউদ্দিন মামুদ শাহ
উত্তর: (গ) নসরৎ শাহ

৭১। ‘বড়ো সোনা মসজিদ’-এর অপর নাম হল—
(ক) বারোদুয়ারি
(খ) হাজারদুয়ারি
(গ) গুমতি ফটক
(ঘ) দাখিল দরওয়াজা
উত্তর: (ক) বারোদুয়ারি

৭২। ‘বড়ো সোনা মসজিদ’-কে ‘গৌড়ের সর্বোৎকৃষ্ট সৌধ’ বলে অভিহিত করেছেন—
(ক) রখম্যান
(খ) পার্সি ব্রাউন
(গ) ফার্গুসন
(ঘ) স্টেলা ক্রামরিশ
উত্তর: (গ) ফার্গুসন

৭৩। গৌড়ের বিখ্যাত ‘কদম রসুল মসজিদ’-এর সংস্কার করেন সুলতান—
(ক) ইলিয়াস শাহ
(খ) নসরৎ শাহ
(গ) হোসেন শাহ
(ঘ) বারবক শাহ
উত্তর: (খ) নসরৎ শাহ

 

===========================

File Details :

PDF Name : আঞ্চলিক রাজধানী ও রাজ্যগঠন MCQ প্রশ্ন উত্তর

Size : 760 KB

No. of Pages : 9

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।

 

আরও পড়ুন প্রয়োজনে
কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য Click here
ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস চতুর্থ অধ্যায় Click here
সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর | ক্লাস-12 তৃতীয় সেমিস্টার ইতিহাস দ্বিতীয় অধ্যায় Click here
ইউরোপের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে সামন্ততন্ত্রের প্রভাব Click here

Leave a Comment