বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা

বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | Bangla Ganer Dhara MCQ Question Answer HS 3rd Semester Bangla

বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর
বাংলা গানের ধারা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা | Bangla Ganer Dhara MCQ Question Answer HS 3rd Semester Bangla

১. কোন চলচ্চিত্রের মাধ্যমে বাংলায় চলচ্চিত্রে প্রথম গানের প্রচলন হয়?
(ক) জামাইষষ্ঠী
(খ) ইন্দ্রসভা
(গ) শিরি-ফরহাদ
(ঘ) জোর বরাত
উত্তর: (ঘ) জোর বরাত

২. ‘ইন্দ্রসভা’ ছবিটিতে ক-টি গান ছিল?
(ক) ২৫টি
(খ) ৪৪টি
(গ) ৪৮টি
(ঘ) ৭০টি
উত্তর: (ঘ) ৭০টি

৩. ‘শিরি-ফরহাদ’ ছবিটিতে ক-টি গান ছিল?
(ক) ৪২টি
(খ) ৪৫টি
(গ) ৪৭টি
(ঘ) ৪৯টি
উত্তর: (ক) ৪২টি

৪. কোন চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নেপথ্য বা প্লে-ব্যাক পদ্ধতি চালু হয়?
(ক) ইন্দ্রসভা
(খ) শিরি-ফরহাদ
(গ) ভাগ্যচক্র
(ঘ) জামাইষষ্ঠী
উত্তর: (গ) ভাগ্যচক্র

৫. বাংলা চলচ্চিত্রের গানে গায়নপ্রতিভার সাক্ষ্য রেখেছেন—
(ক) কিশোর কুমার
(খ) উৎপলা সেন
(গ) সুপ্রীতি ঘোষ
(ঘ) উপরোক্ত সকলেই
উত্তর: (ঘ) উপরোক্ত সকলেই

৬. হিন্দি চলচ্চিত্রের টানে কোন বাঙালি প্রতিভা মুম্বাইবাসী হয়েছিলেন?
(ক) শচীন দেববর্মন
(খ) সলিল চৌধুরী
(গ) মান্না দে
(ঘ) উপরোক্ত সকলেই
উত্তর: (ঘ) উপরোক্ত সকলেই

৭. সত্যজিৎ রায়ের ‘অপরাজিত’ ছবিটির সংগীত পরিচালনা করেন—
(ক) রবিশংকর
(খ) বিলায়েৎ খাঁ
(গ) বিসমিল্লা খাঁ
(ঘ) ওয়াহেদ খাঁ
উত্তর: (ক) রবিশংকর

৮. সত্যজিৎ রায়ের ‘জলসাঘর’ ছবিটির সংগীত নির্দেশক ছিলেন—
(ক) রবিশংকর
(খ) বিলায়েৎ খাঁ
(গ) সালামৎ খাঁ
(ঘ) বিসমিল্লা খাঁ
উত্তর: (খ) বিলায়েৎ খাঁ

৯. কোন চলচ্চিত্রের সূত্রে গীতিকার সত্যজিৎ-এর আত্মপ্রকাশ ঘটে?
(ক) পথের পাঁচালী
(খ) অপরাজিত
(গ) গুপী গাইন বাঘা বাইন
(ঘ) হীরক রাজার দেশে
উত্তর: (গ) গুপী গাইন বাঘা বাইন

১০. ‘মোরা দুজনায় রাজার জামাই’ গানটি কোন চলচ্চিত্রের অন্তর্গত?
(ক) হীরক রাজার দেশে
(খ) গুপি গাইন বাঘা বাইন
(গ) গুপি বাঘা ফিরে এলো
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) হীরক রাজার দেশে

বিভিন্ন বিষয়ে মকটেস্ট দিতে এখানে ক্লিক করুন

১১. ‘পায়ে পড়ি বাঘমামা’ গানটির স্রষ্টা হলেন—
(ক) অনুপ ঘোষাল
(খ) ঋত্বিক ঘটক
(গ) সত্যজিৎ রায়
(ঘ) বিলায়েৎ খাঁ
উত্তর: (গ) সত্যজিৎ রায়

১২. ঋত্বিক ঘটকের ‘অযান্ত্রিক’ ছবিটির সংগীত পরিচালনা করেছিলেন—
(ক) রবিশংকর
(খ) আলি আকবর খাঁ
(গ) আলাউদ্দিন খাঁ
(ঘ) বিসমিল্লা খাঁ
উত্তর: (খ) আলি আকবর খাঁ

১৩. ‘কোমল গান্ধার’ ছবিটির সংগীত পরিচালক ছিলেন—
(ক) আলি আকবর খাঁ
(খ) বাহাদুর খাঁ
(গ) জ্যোতিরিন্দ্র মৈত্র
(ঘ) সলিল চৌধুরী
উত্তর: (গ) জ্যোতিরিন্দ্র মৈত্র

১৪. ঋত্বিক ঘটকের ‘বাড়ি থেকে পালিয়ে’ ছবিটির সংগীত পরিচালক ছিলেন—
(ক) জ্যোতিরিন্দ্র মৈত্র
(খ) সলিল চৌধুরী
(গ) বাহাদুর খাঁ
(ঘ) স্বয়ং ঋত্বিক ঘটক
উত্তর: (খ) সলিল চৌধুরী

১৫. কোন সংগীতশিল্পীকে নিয়ে ঋত্বিক ঘটক একটি তথ্যচিত্র বানিয়েছিলেন?
(ক) বাহাদুর খাঁ
(খ) আলি আকবর খাঁ
(গ) আলাউদ্দিন খাঁ
(ঘ) নুসরত ফতে আলি খাঁ
উত্তর: (গ) আলাউদ্দিন খাঁ

১৬. ‘মহীনের ঘোড়াগুলি’ দলটি ভেঙে যায়—
(ক) ১৯৮০ সালে
(খ) ১৯৮১ সালে
(গ) ১৯৮২ সালে
(ঘ) ১৯৮৩ সালে
উত্তর: (খ) ১৯৮১ সালে

১৭. বাংলা ভাষার দ্বিতীয় ব্যান্ডটি হল—
(ক) ভূমি
(খ) চন্দ্রবিন্দু
(গ) লক্ষ্মীছাড়া
(ঘ) নগর ফিলোমেল
উত্তর: (ঘ) নগর ফিলোমেল

১৮. ভাষা আন্দোলনের কোন্ গান পশ্চিমবঙ্গে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল?
(ক) ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’
(খ) ‘তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি’
(গ) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’
(ঘ) ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’
উত্তর: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’

১৯. নব্বইয়ের দশকে পুনরুত্থিত ‘মহীনের ঘোড়াগুলি’ প্রকাশিত অ্যালবাম—
(ক) আবার বছর কুড়ি পরে
(খ) ঝরা সময়ের গান
(গ) খ্যাপার গান
(ঘ) উপরোক্ত সবগুলিই
উত্তর: (ঘ) উপরোক্ত সবগুলিই

২০. কোন্ সময় থেকে রেডিয়োতে প্রথম বিজ্ঞাপনী গান বা জিংগল প্রচারিত হতে শুরু করে?
(ক) পাঁচের দশক
(খ) ছয়ের দশক
(গ) সাতের দশক
(ঘ) আটের দশক
উত্তর: (গ) সাতের দশক

২১. কোন্ সময় থেকে টিভিতে ভিড় করতে থাকে বিজ্ঞাপন?
(ক) ১৯৭০ সালে
(খ) ১৯৭৫ সালে
(গ) ১৯৭৭ সালে
(ঘ) ১৯৭৯ সালে
উত্তর: (খ) ১৯৭৫ সালে

২২. ‘রিমেক’ শব্দটি প্রথম চালু হয়—
(ক) ছয়ের দশকের শুরু থেকে
(খ) সাতের দশকের শুরু থেকে
(গ) আটের দশকের শুরু থেকে
(ঘ) নয়ের দশকের শুরু থেকে
উত্তর: (ঘ) নয়ের দশকের শুরু থেকে

২৩. কবীর সুমনের ‘তোমাকে চাই’ নামক অ্যালবামটি প্রকাশিত হয়—
(ক) ১৯৯০ সালে
(খ) ১৯৯১ সালে
(গ) ১৯৯২ সালে
(ঘ) ১৯৯৩ সালে
উত্তর: (গ) ১৯৯২ সালে

২৪. ‘গানওলা’ ও ‘জাতিস্মর’ কার অ্যালবামের নাম?
(ক) কবীর সুমন
(খ) প্রতুল মুখোপাধ্যায়
(গ) গৌতম চট্টোপাধ্যায়
(ঘ) অঞ্জন দত্ত
উত্তর: (ক) কবীর সুমন

২৫. কার প্রথম অ্যালবামের বিজ্ঞাপনসূত্রে গান’ নামকরণ করে? গ্রামোফোন কোম্পানি ‘জীবনমুখী
(ক) নচিকেতা চক্রবর্তী
(খ) অঞ্জন দত্ত
(গ) কবীর সুমন
(ঘ) শ্রীকান্ত আচার্য
উত্তর: (ক) নচিকেতা চক্রবর্তী

২৬. ‘পুরোনো গীটার’ কোন্ বিখ্যাত গায়কের অ্যালবাম ?
(ক) নচিকেতা
(খ) কবীর সুমন
(গ) শিলাজিৎ
(ঘ) অঞ্জন দত্ত
উত্তর: (ঘ) অঞ্জন দত্ত

২৭. ‘এখনো গল্প লেখো’ কার অ্যালবাম?
(ক) লোপামুদ্রা মিত্র
(খ) মৌসুমী ভৌমিক
(গ) অঞ্জন দত্ত
(ঘ) নচিকেতা
উত্তর: (খ) মৌসুমী ভৌমিক

২৮. বাঙালির আদিগানের ইতিহাস সন্ধান করা উচিত—
(ক) চর্যাগানে
(খ) শ্রীকৃষ্ণকীর্তনে
(গ) বিভিন্ন আদিবাসী ও লোকসংগীতে
(ঘ) মঙ্গলকাব্যগুলিতে।
উত্তর: (গ) বিভিন্ন আদিবাসী ও লোকসংগীতে

২৯. ‘ফোকো মডার্ন’ আসলে—
(ক) ভক্তিগীতি
(খ) লোকগানের ধারা, যেখানে নাগরিক রুচি মান্যতা পায়।
(গ) অতি আধুনিক বাংলা গান
(ঘ) বিদেশের লোকগান।
উত্তর: (খ) লোকগানের ধারা, যেখানে নাগরিক রুচি মান্যতা পায়।

৩০. সারিবদ্ধভাবে একত্রে কাজ করতে করতে যে গান গাওয়া হয়, তাকে বলা হয়—
(ক) সারিগান
(খ) ভাটিয়ালি
(গ) ভাওয়াইয়া
(ঘ) ঝুমুর।
উত্তর: (ক) সারিগান

৩১. নৌকার মাঝিমাল্লারা শ্রম অপনোদনের জন্য যে গান গায় তাই—
(ক) জারিগান
(খ) ঝুমুর
(গ) সারিগান
(ঘ) ভাওয়াইয়া।
উত্তর: (গ) সারিগান

৩২. একান্তভাবে একলা মাঝিদের গাওয়া গান হল—
(ক) জারিগান
(খ) ভাটিয়ালি
(গ) সারিগান
(ঘ) ঝুমুর।
উত্তর: (খ) ভাটিয়ালি

৩৩. নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোন্ ভাটিয়ালি গানের বৈশিষ্ট্য নয়?
(ক) লিরিকাল
(খ) মেলোডিয়াস
(গ) ব্যক্তিহৃদয়ের অনুভূতি ও তত্ত্বজিজ্ঞাসাবহুল
(ঘ) আখ্যানধর্মিতা।
উত্তর: (ঘ) আখ্যানধর্মিতা

৩৪. কোন্ চর্যাকারের লেখা ‘ভাটিয়ার’ বা ‘ভাটিয়ালি’ রাগে বাঁধা?
(ক) লুই পা
(খ) কাহ্ন পা
(গ) ভুসুকু পা
(ঘ) শবর পা।
উত্তর: (গ) ভুসুকু পা

৩৫. ভাওয়াইয়া গাওয়া হয়—
(ক) উত্তরবঙ্গে
(খ) পূর্ববঙ্গে
(গ) পশ্চিমবঙ্গে
(ঘ) দক্ষিণবঙ্গে।
উত্তর: (ক) উত্তরবঙ্গে

৩৬. ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয়—
(ক) দরদিয়া
(খ) বাউদিয়া
(গ) মরমিয়া
(ঘ) বাউড়া।
উত্তর: (খ) বাউদিয়া

৩৭. ভাওয়াইয়া গানের ভাষা—
(ক) রাঢ়ি
(খ) বঙ্গালী
(গ) ঝাড়খণ্ডি
(ঘ) কামরূপী।
উত্তর: (ঘ) কামরূপী।

৩৮. ভাওয়াইয়া গানের বিভাগ হল—
(ক) গাড়োয়ালি
(খ) মৈষাল
(গ) চত্কা
(ঘ) উপরোক্ত সবগুলিই।
উত্তর: (ঘ) উপরোক্ত সবগুলিই

৩৯. গোরু বা মোষের গাড়ির চালককে উদ্দেশ করে গাওয়া গান হল—
(ক) মৈষাল
(খ) গাড়োয়ালি
(গ) চা
(ঘ) ঝুমুর।
উত্তর: (খ) গাড়োয়ালি

৪০. মহিষকুঁড়ায় যাওয়া প্রেমিকের উদ্দেশে গাওয়া হয় কোন্ গান?
(ক) গাড়োয়ালি
(খ) মৈষাল
(গ) চত্কা
(ঘ) জারি।
উত্তর: (খ) মৈষাল

৪১. ভাওয়াইয়া সুরের মিল আছে কোন্ রাগের সঙ্গে?
(ক) পাহাড়ি
(খ) ঝিঁঝিট
(গ) উপরোক্ত দুটিই
(ঘ) উপরোক্ত কোনোটিই নয়।
উত্তর: (গ) উপরোক্ত দুটিই

৪২. চুটকি বা রঙ্গরসিকতার গান হল—
(ক) গাড়োয়ালি
(খ) মৈষাল
(গ) জারি
(ঘ) চটকা
উত্তর: (ঘ) চটকা

৪৩. ভাওয়াইয়া ও চল্কা গান গাওয়া হয় কোন্ যন্ত্র সহযোগে?
(ক) একতারা
(খ) দোতারা
(গ) সেতার
(ঘ) তানপুরা।
উত্তর: (খ) দোতারা

৪৪. পশ্চিমবঙ্গের পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া অঞ্চলের জনপ্রিয়তম লোকসংগীত হল—
(ক) বাউল
(খ) জারি
(গ) ঝুমুর
(ঘ) ভাওয়াইয়া।
উত্তর: (গ) ঝুমুর

৪৫. বীররসাত্মক ছৌনাচের সঙ্গে যে ঝুমুর পরিবেশিত হয়, তাকে বলে—
(ক) খেমটি নাচের ঝুমুর
(খ) ভাদরিয়া ঝুমুর
(গ) ছৌনাচের ঝুমুর
(ঘ) কাঠিনাচের ঝুমুর।
উত্তর: (গ) ছৌনাচের ঝুমুর

৪৬. জারি গানে ‘জারি’ শব্দের অর্থ—
(ক) আনন্দ
(খ) সমবেত
(গ) বীরত্ব
(ঘ) ক্রন্দন।
উত্তর: (ঘ) ক্রন্দন

৪৭. পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার মুসলমান সমাজে কোন্ গান সর্বাধিক প্রচারিত?
(ক) ঝুমুর
(খ) জারি
(গ) ভাওয়াইয়া
(ঘ) বাউল।
উত্তর: (খ) জারি

৪৮. বীণা ও সুরশৃঙ্গারে বিখ্যাত ছিলেন-
(ক) বীরেন্দ্রকিশোর রায়চৌধুরী
(খ) ক্ষেমেন্দ্রমোহন ঠাকুর
(গ) কৃষ্ণচন্দ্র দে
(ঘ) উপরোক্ত সকলেই।
উত্তর: (ঘ) উপরোক্ত সকলেই।

৪৯. রুদ্রবীণা বাদনে বিখ্যাত ছিলেন-
(ক) প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) এনায়েত খাঁ
(গ) ইন্দ্রনীল ভট্টাচার্য
(ঘ) তেজেন্দ্রনারায়ণ মজুমদার।
উত্তর: (ক) প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়

৫০. সেতার বাদনে বিখ্যাত যন্ত্রশিল্পী হলেন-
(ক) বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) রবিশংকর
(গ) রাধিকামোহন মৈত্র
(ঘ) কানাই দত্ত।
উত্তর: (খ) রবিশংকর

৫১. আলি আকবর খাঁ কার শিষ্য ছিলেন?
(ক) পণ্ডিত রবিশংকর-এর
(খ) আয়াত আলি খাঁ-এর
(গ) আলাউদ্দিন খাঁ-এর
(ঘ) বাহাদুর খাঁ-এর।
উত্তর: (গ) আলাউদ্দিন খাঁ-এর

৫২. ইন্দাস খাঁ-র বংশের অন্যতম উত্তরসূরি ছিলেন-
(ক) বিলায়েৎ খাঁ
(খ) বাহাদুর খাঁ
(গ) আলি আকবর খাঁ
(ঘ) আয়াত আলি খাঁ।
উত্তর: (ক) বিলায়েৎ খাঁ

৫৩. সরোদবাদকদের মধ্যে বিখ্যাত হলেন-
(ক) আলাউদ্দিন খাঁ
(খ) বাহাদুর খাঁ
(গ) তেজেন্দ্রনারায়ণ মজুমদার
(ঘ) উপরোক্ত সকলেই।
উত্তর: (ঘ) উপরোক্ত সকলেই।

৫৪. শ্রীখোল, মৃদঙ্গ এবং পাখোয়াজ বাদনে বিখ্যাত হলেন-
(ক) নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
(খ) দুর্লভচন্দ্র ভট্টাচার্য
(গ) দানীবাবু
(ঘ) উপরোক্ত সকলেই।
উত্তর: (ঘ) উপরোক্ত সকলেই।

৫৫. শীতলচন্দ্র মুখোপাধ্যায়ের নাম কোন্ যন্ত্র বাজানোর জন্য বিখ্যাত হয়ে আছে?
(ক) এসরাজ
(খ) সারেঙ্গি
(গ) বাঁশি
(ঘ) সন্তুর।
উত্তর: (ক) এসরাজ

৫৬. সারেঙ্গি বাদনে কোন্ ব্যক্তি বিখ্যাত?
(ক) মন্টু মহারাজ
(খ) মেহেদি হুসেন খাঁ
(গ) আবিদ হোসেন
(ঘ) শ্যামল বসু।
উত্তর: (খ) মেহেদি হুসেন খাঁ

৫৭. বাঁশিতে বাংলা সংগীতজগতের উজ্জ্বলতম তারকা হলেন-
(ক) আফতাবউদ্দিন খাঁ
(খ) পান্নালাল ঘোষ
(গ) উপরোক্ত দুজনেই
(ঘ) উপরোক্ত কেউই নয়।
উত্তর: (গ) উপরোক্ত দুজনেই

৫৮. রবাব বাদনে বিখ্যাত হলেন-
(ক) মহম্মদ আলি খাঁ
(খ) ইন্দাস খাঁ
(গ) প্রসন্নকুমার বণিক
(ঘ) আবিদ হোসেন।
উত্তর: (ক) মহম্মদ আলি খাঁ

৫৯. ভায়োলিন বাদনে বিখ্যাত হলেন-
(ক) গোকুল নাগ
(খ) শিশিরকণা রায়চৌধুরী
(গ) মন্টু মহারাজ
(ঘ) পান্নালাল ঘোষ।
উত্তর: (খ) শিশিরকণা রায়চৌধুরী

৬০. দুলাল রায়-এর নাম কোন্ যন্ত্রবাদনের সঙ্গে যুক্ত?
(ক) রবাব
(খ) ভায়োলিন
(গ) সন্তুর
(ঘ) হারমোনিয়াম।
উত্তর: (গ) সন্তুর

৬১. হারমোনিয়াম বাদনের সঙ্গে যুক্ত উজ্জ্বল তারকা হলেন-
(ক) মন্টু মহারাজ
(খ) দেবকুমার বন্দ্যোপাধ্যায়
(গ) জ্যোতি গোহো
(ঘ) উপরোক্ত সকলেই।
উত্তর: (ঘ) উপরোক্ত সকলেই।

৬২. তবলা বাদনের সঙ্গে যুক্ত উল্লেখযোগ্য যন্ত্রশিল্পী হলেন-
(ক) জ্ঞানপ্রকাশ ঘোষ
(খ) শংকর ঘোষ
(গ) উপরোক্ত দুজনেই
(ঘ) উপরোক্ত কেউই নয়।
উত্তর: (গ) উপরোক্ত দুজনেই

৬৩. মূলত কার উদ্যোগে পাশ্চাত্য যন্ত্রসংগীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মিলনে ‘ফিউশন মিউজিক’ নামক সাংগীতিক ধারার জন্ম হয়?
(ক) রবিশংকর
(গ) বিলায়েৎ খাঁ
(খ) আনন্দশংকর
(ঘ) আলি আকবর খাঁ।
উত্তর: (ক) রবিশংকর

৬৪. পণ্ডিত রবিশংকরের উদ্যোগে পাশ্চাত্য যন্ত্রসংগীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয়সংগীতের মিলনে যে নতুন ধরনের সাংগীতিক ধারার জন্ম হয়, তাকে আখ্যা দেওয়া হয়-
(ক) ফিউশন মিউজিক
(খ) ফোকো মডার্ন
(গ) টপ্পা
(ঘ) লোকসংগীত।
উত্তর: (ক) ফিউশন মিউজিক

 

===========================

File Details :

PDF Name : বাংলা গানের ধারা

Size : 730 KB

No. of Pages : 9

Mode : Read-only (Online)

Download Link : Click here To Download PDF

বিঃদ্রঃ – উপরের PDF-এ কিছু নমুনা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সেট পেতে চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। পোস্টের মধ্যে এবং শেষে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন।

আরও পড়ুন- ছুটি গল্পের বড় প্রশ্ন উত্তর

আরও পড়ুন প্রয়োজনে
আজব শহর কলকেতা প্রশ্ন উত্তর ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা Click here
ডাকঘর নাটকের প্রশ্ন উত্তর (রবীন্দ্রনাথ ঠাকুর) | ক্লাস 12 বাংলা চতুর্থ সেমিস্টার Click here
নানা রঙের দিন নাটকের বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা Click here
কেন এল না কবিতার বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা Click here

Leave a Comment