রাজ্য মোনেরার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো ও দুটি উদাহরণ দাও

রাজ্য মোনেরার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো ও দুটি উদাহরণ দাও
রাজ্য মোনেরার শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো ও দুটি উদাহরণ দাও।

রাজ্য মোনেরার শনাক্তকারী বৈশিষ্ট্য

(i) প্রোক্যারিওটিক প্রকৃতি (Prokaryotic nature): সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত। প্রোটিনবিহীন দ্বিতন্ত্রী DNA সাইটোপ্লাজমে অবস্থান করে, একে নিউক্লিওয়েড বলে।

(ii) কোশীয় অঙ্গাণু (Cellular Organelles): পর্দাবৃত কোশীয় অঙ্গাণু, যেমন- মাইটোকনড্রিয়া, প্লাস্টিড, গলগিবস্তু, এন্ডোপ্লাজমিক জালিকা প্রভৃতি থাকে না। রাইবোজোম উপস্থিত থাকে, যা 70S প্রকৃতির। মেসোজোম নামক প্যাঁচানো অংশে শ্বাস উৎসেচক বহন করে।

(iii) এককোশী (Unicellular): প্রধানত এককোশী ও আণুবীক্ষণিক। ফিলামেন্ট বা কলোনি গঠনকারীদের ক্ষেত্রে প্রতিটি কোশ স্বতন্ত্র ও স্বাধীন থাকে।

(iv) ফ্ল্যাজেলা (Flagella) :
ফ্ল্যাজেলিন প্রোটিননির্মিত এবং এককতন্ত্রীযুক্ত।

(v) কোশপ্রাচীর (Cell wall):
পেপটাইডোগ্লাইকান নির্মিত কোশপ্রাচীর বর্তমান (ব্যতিক্রম- মাইকোপ্লাজমা)।

(vi) পুষ্টি (Nutrition): স্বভোজী বা পরভোজী।

(vii) বাস্তুতান্ত্রিক অবস্থান (Ecological Role): প্রধানত বিয়োজক, তবে কিছু কিছু উৎপাদক।

(viii) নাইট্রোজেন আবদ্ধকরণ (Nitrogen Metabolism): সমস্ত নাইট্রোজেন সংবন্ধনকারী জীব মনেরা রাজ্যের অন্তর্গত। যেমন- রাইজোবিয়াম (মিথোজীবী); অ্যাজোটোব্যাকটর, ক্লসট্রিডিয়াম (স্বাধীনজীবী); অ্যানাবিনা, নস্টক (মিথোজীবী) প্রভৃতি।
উদাহরণ: কোলাই-এশ্চেরেচিয়া কোলাই (Escherechia coli) ও নুস্টক- Nostoc sp.

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment