রাজ্য ফাংগি (ছত্রাক)-এর শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো ও দুটি উদাহরণ দাও

রাজ্য ফাংগি (ছত্রাক)-এর শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো ও দুটি উদাহরণ দাও
রাজ্য ফাংগি (ছত্রাক)-এর শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো ও দুটি উদাহরণ দাও।

রাজ্য ফাংগি (ছত্রাক)-এর শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ

(i) দেহগঠন (Body Organization) : ছত্রাকের দেহ সরল এককোশী (ইস্ট) বা বহুকোশী (পেনিসিলিয়াম) থ্যালাস প্রকৃতির। বহুকোশী ছত্রাকের নলাকার শাখা-প্রশাখাযুক্ত অনুসূত্রকে মাইসেলিয়াম বলে। মাইসেলিয়ামের এককগুলিকে হাইফি বলে। 

(ii) কোশীয় সংগঠন (Cellular Organisation): ছত্রাকের কোশ ইউক্যারিওটিক প্রকৃতির এবং কোশপ্রাচীর কাইটিন নির্মিত, সাইটোপ্লাজমে বিভিন্ন কোশ অঙ্গাণু উপস্থিত থাকলেও প্লাস্টিড অনুপস্থিত, ফলে ক্লোরোফিলও অনুপস্থিত।

(iii) পুষ্টি পদ্ধতি (Nutrition Procedure) : এদের সালোকসংশ্লষ না ঘটায় এরা স্বভোজী (autotrophic) পুষ্টি সম্পন্ন করে না। এরা মূলত পরভোজী (heterotrophic) পুষ্টি সম্পন্ন করে। আবার কিছু ছত্রাক মিথোজীবী (symbiotic) পুষ্টি সম্পন্ন করে যেমন- লাইকেন, মাইকোরাইজা ইত্যাদি।

(iv) জনন (Reproduction): এদের খন্ডীভবন, কোরকোদ্গমের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন হয়। আবার ওইডিয়া, ক্ল্যামাইডোস্পোর, চলরেণু, কনিডিয়া প্রভৃতির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও উগ্যামির মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়।

(v) সঞ্চিত খাদ্য (Reserved food): ছত্রাকের মধ্যে গ্লাইকোজেন ও তৈলবিন্দু সঞ্চিত থাকে।

উদাহরণ: পেনিসিলিয়াম পেনিসিলিয়াম নোটেটাম (Penicillium notatum) ও অ্যাগারিকাস- অ্যাগারিকাস বাইস্পোরাস (Agaricus bisporous)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment