পর্ব পরিফেরা (Porifera)-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও

পর্ব পরিফেরা (Porifera)-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও
পর্ব পরিফেরা (Porifera)-র মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও।

পর্ব পরিফেরা (Porifera; porous = ছিদ্র, ferre = বহন করা)-র মুখ্য বৈশিষ্ট্যসমূহ

(i) দেহ সংগঠন (Body organization) : বহুকোশী এবং ডিপ্লোব্লাস্টিক। দেহ অরীয়ভাবে প্রতিসম অথবা অপ্রতিসম।

(ii) দেহত্বক (Body surface): সারাদেহ অসংখ্য ছোটো ছোটো ছিদ্র-অস্টিয়া এবং একটি বড়ো প্রান্তছিদ্র-অসকিউলাম যুক্ত হয়।

(iii) নালিকাতন্ত্র (Canal System): স্পঞ্জের দেহে উপস্থিত ছিদ্র, নালিকা এবং সঞ্চয় স্থান একত্রে নালিকাতন্ত্র গঠন করে।

(iv) পুষ্টি (Nutrition): পরভোজী এবং ফিল্টারফিডার। অর্থাৎ, – ফ্ল্যাজেলাযুক্ত কোয়ানোসাইট কোশের সাহায্যে এরা জল থেকে খাদ্য সংগ্রহ করে।

(v) গমন অঙ্গ (Locomotory organ): এরা গমন অঙ্গবিহীন প্রাণী।

(vi) কঙ্কাল (Skeleton) : অন্তঃকঙ্কাল ক্যালশিয়াম বা সিলিকানির্মিত স্পিকিউল বা স্পঞ্জিন তন্তু দ্বারা গঠিত।

(vii) কোশসমূহ (Cells): ফ্ল্যাজেলাযুক্ত কোয়ানোসাইট কোশ দেখা যায়। এ ছাড়াও অ্যামিবোসাইট, পিনাকোসাইট প্রভৃতি কোশ দেখা যায়।

(viii) জনন (Reproduction) : যৌন এবং অযৌন উভয় পদ্ধতিতেই জনন ঘটে।

উদাহরণ: স্পঞ্জিলা (মিষ্টি জলের স্পঞ্জ)- স্পঞ্জিলা ল্যাকাসট্রিস (Spongilla lacustris) সাইকন- সাইকন জিলাটিনোসাম (Sycon gilatinosum)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment