পর্ব নিডারিয়া (Cnidaria)-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও

পর্ব নিডারিয়া (Cnidaria)-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও
পর্ব নিডারিয়া (Cnidaria)-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও।

পর্ব নিডারিয়া (Cnidaria; knide = দংশন রোম)-র মুখ্য বৈশিষ্ট্যসমূহ

(i) দেহ সংগঠন (Body organization): বহুকোশী, কলা সমন্বিত, ডিপ্লোব্লাস্টিক, সামুদ্রিক বা মিষ্টি জলের প্রাণী।

(ii) গ্যাসট্রোভাসকুলার ক্যাভিটি (Gastrovascular cavity): দেহের অভ্যন্তরে দেহত্বক আবৃত কেন্দ্রীয় গহ্বর সিলেনটেরন বা গ্যাসট্রোভাসকুলার ক্যাভিটি বর্তমান।

(iii) মুখছিদ্র (Oral Pore): দেহ একটিমাত্র ছিদ্রযুক্ত। একে মুখছিদ্র বলে। এই পথেই প্রাণীদেহে খাদ্য প্রবেশ করে এবং বর্জ্যপদার্থ নিক্ষিপ্ত হয়।

(iv) কর্ষিকা ও নিমাটোসিস্ট (Tentacles and Nematocysts): মুখছিদ্রকে ঘিরে অনেকগুলি কর্ষিকা (tentacles) থাকে। কর্ষিকাগুলিতে উপস্থিত দংশক কোশকে নিডোব্লাস্ট কোশ এবং নিডোব্লাস্টে অবস্থিত চাবুকের মতো অঙ্গকে নিমাটোসিস্ট বলে। (v) পরিপাক (Digestion): অন্তঃকোশীয় ও বহিঃকোশীয় পরিপাক দেখা যায়।

(vi) স্নায়ুতন্ত্র (Nervous system): আদি প্রকৃতির, মস্তিষ্ক অনুপস্থিত।

(vii) শ্বসন ও রেচন (Respiration and Excretion): শ্বসন ও রেচন দেহত্বক দ্বারা সম্পন্ন হয়।

(viii) জনন (Reproduction): অযৌন (কোরকোদ্গম বা বাডিং) ও যৌন জনন সম্পন্ন হয়।

উদাহরণ: হাইড্রা- হাইড্রা ভালগারিস (Hydra vulgaris) জেলিফিশ- অরেলিয়া অরিটা (Aurelia aurita)

আরও পড়ুন প্রয়োজনে
লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো Click here
দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো Click here
জীবজগতের শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা কী Click here
শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। Click here

Leave a Comment